Annapurna Tola Durgapuja Comitee
Mankar, Purba Bardhaman
রাইপুর অন্নপূর্ণাতলা সার্বজনীন দুর্গোৎসব ২০২৫ সালে ৫৬ বছরে পদার্পণ করতে চলেছে। এক সময় মানকর জমিদার বাড়িতে অষ্টধাতুর তৈরি দেবীমূর্তির পূজা হতো অগাধ নিষ্ঠা ও জাঁকজমকের সঙ্গে। পরে জমিদার পরিবার বর্ধমানে চলে গেলে সেই প্রতিমাও সেখানেই স্থানান্তরিত হয়। ফলে এলাকায় সৃষ্টি হয় এক গভীর শূন্যতা। প্রায় ১৫০টি পরিবার তখন শারদীয় উৎসব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই অবস্থায়, বাংলা ১৭৭৭ বঙ্গাব্দে এলাকার মানুষের উদ্যোগে পাড়ায় নতুন করে দুর্গোৎসবের সূচনা হয়। শুরু থেকেই এই পূজায় সাবেকিয়ানার ছাপ বিদ্যমান—পূজার আচার-বিধি, আয়োজন ও পরিবেশে তা স্পষ্ট। অষ্টমীর দিন তিন শতাধিক মানুষের উপস্থিতিই প্রমাণ করে এই উৎসব কতটা প্রাণের, কতটা প্রাসঙ্গিক।
যদিও এটি একটি বারোয়ারী পূজা, তবু এর মূল লক্ষ্য বিভাজন নয়—বরং মানবিক মিলন ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলা। আজ এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, হয়ে উঠেছে এই অঞ্চলের সংস্কৃতির অংশ, এক অনন্য পরিচিতি।
অন্নপূর্ণা তলা পূজা কমিটির পক্ষ থেকে রইল আন্তরিক নিমন্ত্রণ। আসুন, এই উৎসবকে আরও সমৃদ্ধ করি আপনাদের উপস্থিতিতে।