Baidyapur Sarbojonin Durgapuja Comitee
Baidyapur, Purba Bardhaman
পূর্ব বর্ধমানের বৈদ্যপুর গ্রামে দত্ত ও কর্মকর পাড়ার মানুষের উদ্যোগে ১৪০০ সালে সূচনা হয় দত্ত কর্মকর পাড়া দুর্গোৎসবের। মূলত মেয়েদের পূজোর সুবিধার্থে পূর্বজনেরা এই কমিটি গড়ে তোলেন। অর্থ, ভালোবাসা ও নিঃস্বার্থ সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই পূজা আজ ৩৩ বছরে এসে শুধু আলো নয়, সারা বছরের ভালো থাকার স্নেহের হাতছানি দেয়। আমাদের পাড়ার দুর্গোৎসবের প্রাণ মেয়েরাই—জোগাড়, প্রসাদ বিলি থেকে ভোগ রান্না সবকিছু তাদের হাতেই পরিচালিত। তাই এ বছরের থিম “দুর্গা: অসহায় “ || নারী, শিক্ষা ও নারী সুরক্ষা বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এটি সচেতন নাগরিকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় “অভয়া, ল কলেজের” মতো ঘটনার নির্মমতা। সমাজের এই নৃশংস পরিস্থিতির মোকাবিলা করতে আমাদের পাড়ার ছোট্ট উদ্যোগ | হাজার হাজার প্রকল্প নারীর চিত্রকে শিক্ষিত করলেও সুরক্ষিত করতে পারেনি। তাই ভবিষ্যতকে সুরক্ষিত করার জন্য মহিষাসুর মর্দিনিকে সাক্ষী রেখে আজ আমরা সমাজ বার্তা দূত || প্রথম দিন সপ্তমী: অঞ্চলের মেয়েদের আত্ম সুরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ ও সুযোগ | দ্বিতীয় দিন অষ্টমী: পিতা মাতাদের সচেতনা প্রসার সরাসরি প্রাপ্ত সাহায্য সম্পর্কে জ্ঞান দান | তৃতীয় দিন নবমী: মেয়েদের সমস্ত রকম সুযোগ ও শিক্ষার জন্য পূজা কমিটির তরফ থেকে সাহায্য দান | চতুর্থ দিন দশমী: পাড়ার যুবক সম্প্রদায়ক নারীদের প্রতি নৈতিক কর্তব্য পালন উৎসাহিত করা ও নারী দ্বারা ভোগ বিতরণ |