Baikhuntapur Baroyari Puja Comitee
Digha, Purba Bardhaman
বৈকুন্ঠপুর সার্বজনীন দুর্গাপূজা উৎসব ২০২৫
বর্ধমান জেলার ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয় নদীর তীরে অবস্থিত বৈকুন্ঠপুর গ্রামে ২০০৭ সাল থেকে শুরু হয়েছে সার্বজনীন দুর্গাপূজা উৎসব। প্রতিবছর মহালয়ার মাধ্যমে দেবীর আগমনের সূচনা হয় এবং দশমী পর্যন্ত নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে মেতে ওঠে সমগ্র গ্রাম।
পঞ্চমী থেকে দশমী—মহাষষ্ঠীর দেবী বোধন, মহাসপ্তমী, মহাষ্টমীতে কুমারী ও সন্ধি পূজা, মহানবমী এবং বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে পূর্ণতা পায় এই উৎসব। গ্রামজুড়ে আলো, মণ্ডপসজ্জা, ও সাংস্কৃতিক পরিবেশনা তৈরি করে এক অপূর্ব উৎসবমুখর পরিবেশ।
এই পুজোর আয়োজন গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতায় সম্ভব হয়। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকার (মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি)-কে পুজোর অনুদানের জন্য। পাশাপাশি, “সানরাইজ গুঁড়ো মসলা”-র মত সংস্থারাও পাশে দাঁড়িয়েছেন।
বৈকুন্ঠপুরের দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য, সামাজিক বন্ধন ও মিলনের এক মহোৎসব। সকলকে আমন্ত্রণ জানাই এই আনন্দে অংশ নিতে।