ITC - Enduring Value Sunrise Pure Masala

Chotobainan Sib Durga Balok Sangha

Choto Bainan, Purba Bardhaman

ষোড়শ শতকে কবিকঙ্কন মুকুন্দরাম ও তার প্রানপ্রিয় শিষ্য দামোদর নদীর হাত ধরে পূর্ব বর্ধমানে মাধবডিহি থানার অন্তর্গত ছোটবৈন্যান গ্রামের নন্দী বংশে শুরু হয় ডিবি আরাধনা। এখানে দশভুজা নয় , দ্বিভুজা। এখানে শিব ও পার্বতী এক সিংহাসনে বসিয়ে শিবদূর্গা রূপে পূজিত হয়। দেবী মূর্তির পাদদেশে থাকে কবিকঙ্কনের শিষ্য দামোদর নদীর ক্ষুদ্র মূর্তি আর ঐ বংশধরেরা মাতৃচরণে পুষ্পাঞ্জলি দেবার সাথে সাথে দামাল কেও অঞ্জলি দেয়। ষোড়শ থেকেই প্রতিপদে ঘট উত্থাপনের মধ্যদিয়ে দেবী অর্চনা শুরু হয় এবং সন্ধি পুজোর সময় দেবীর বাম পায়ে নিবেদিত পদ্মফুল ভক্তবৃন্দের কাছে আশীর্বাদ স্বরূপ পুরোহিতের হাথে সমর্পিত হয় যা এলাকার মানুষের কাছে শিবদূর্গা মাতার ফুল চাপানোর নামে পরিচিত হয়। নবমী তে শত শত ভক্ত তাদের মনোকামনা পূরণ হওয়ার জন্য দেবীর নিকট দন্ডি অর্পণ করে। আজও অসংখ মানুষ মাতৃচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে নিজ নিজ মনোস্কামনা পূরণে। বহু নিঃসন্তান দম্পত্তি সন্তান লাভ করে নবমীতে দেবীর হোমে র কলা ভক্ষণে। এরকমই হাজার দৃষ্টান্ত আছে দেবী র মাহাত্ত্যের।

সুতরাং এ বছর আপনাদের সকলের আমন্ত্রণ রইলো নন্দী পরিবারের পক্ষ থেকে দেবী মাহাত্ত্ব চাক্ষুষ করার

Puja voting code
SUN0622
WhatsApp VOTE SUN0622 to +91 91470 77170
Live rank #279 0 votes

Voting opens soon — keep this code ready!