Chouberia Sarbojonin Durga Utshab Comitee
Memari, Purba Bardhaman
চৌবেড়িয়া সার্বজনীন দূর্গা পূজা কমিটির উদ্যোগে শুরু হওয়া এই পূজা আজ এক শতাধিক বছরের পুরানো।যদিও সঠিক সাল জানা না গেলেও গ্রামের প্রবীণদের মুখে শোনা ইতিহাস অনুযায়ী দূর্গাপূজার জন্য চৌবেড়িয়া হাটতলার পাশের লমবাদীঘির পাড়ে ঠাকুরের স্বপ্নাদেশে পাঁচড়া জমিদার প্রয়াত ভোলনাথ রক্ষিত ও প্রয়াত মনিন্দ্রনাথ রক্ষিত মহাশয়দের পূর্বপুরুষদের জায়গা দানে এই দুর্গাপূজা সূচনা হয়েছিলো প্রয়াত বলাই দত্ত,প্রয়াত দাশরথী পাল,প্রয়াত মোহিনী নন্দী,প্রয়াত দুলাল কর্মকার, প্রয়াত বিজয় মোড়ল, প্রয়াত করুণা মোড়ল,প্রয়াত পশুপতি সাহা, প্রয়াত মুরালি চন্দ্র ও প্রয়াত সত্য নন্দী সহ চৌবেরিয়া গ্রামের ভদ্রমহাশয়গণের ঐকান্তিক প্রচেষ্টায়।তাঁদেরকে রইল বিনম্র শ্রদ্ধা।
কালক্রমে পূজা গত ১৫-১৬বছরে যে নতুন প্রাণসঞ্চার ঘটেছে যাঁদের নিরলস প্রচেস্টায় তাঁরা প্রয়াত পরেশ কর্মকার,প্রয়াত উদয় নন্দী,প্রয়াত অনিল পাল, অশোক দাস ও গৌর্ চন্দ্র পাল সহ অন্যান্য গ্রামবাসীবৃন্দ।
এক সময় মায়ের স্বপ্নাদেশে বলি বন্ধ করে চালু হয় চিনির সন্দেশ বলি।২০২০ আগেও এই পূজা ব্লকের গুরুত্বপুর্ণ পূজা ছিল। বর্তমানে সেভ লাইফ সেভ ড্রাইভ সহ বিভিন্ন সচেতনতামূলক থিম,প্রতিমা সাজসজ্জা,আলো,প্যান্ডেল ও সামাজিক কাজের জন্য মুখ্যমন্ত্রীর অনুদানে চৌবেড়িয়া সার্বজনীন বারোয়ারী দুর্গাপূজা জামালপুর ব্লকের প্রথম পাঁচটি পূজার মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃতি পেয়েছে ও ব্লক আধিকারিক, কর্মকর্তা এবং পুলিশপ্রশাসনের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় পুরস্কার প্রাপ্তি ও হয়েছে।
আজ এই পূজা শুধুই ঐতিহ্য নয় গর্ব ও বটে।