Ma Mongolchoti Durga Puja
Gushkara, Purba Bardhaman
এটা বর্ধমান জেলার আউশগ্রাম থানার গুসকরা স্টেশন থেকে 6K.m দূরে দ্বারিয়াপুর গ্রামের মন্ডলপাড়ায় দূর্গাতলা। এখন যদিও পাড়ার পূজা মনে হলোও এটি ২৬টি মন্ডল পরিবার দ্বারা সেবায়িত পারিবারিক পূজা। আনুমানিক ২৫০ বছর প্রাচীন এই ধাতু মূর্তি পূজার বিশেষত লক্ষিত হয় মহাষ্টমী পূজার দিন, এই দিন মাকে মুড়ি, বাতাসা আদি দিয়ে ভোগ নিবেদন করা হয়। তাছাড়াও আশপাশে সার্বজনীন সহ, পারম্বারিক ও পারিবারিক আরো ৫টি পূজা হয়, তাঁহারাও সন্ধিক্ষণের পূর্ব মহুর্তে পূরোহিত, কামাড়, ঢাকি ও সন্ধিপূজার বিশেষ সামগ্রিসহ এই ধাতুর মাতৃপূজা অর্চনা করতে- একত্রিত হন। মনে হয় যেন গ্রামের মধ্যে ঐক্য একেই বলে। এই বিশেষত্নের কারণ জানতে সময়ের বেশ কিছুটা পিছনে গেলে জানা গেল এই অদ্ভুত জন্মের ইতিহাস এক কথায় বললে অত্যন্ত গরীম প্রান্তিক এক~ ভক্ত চাসীর কোদাল ধোরে ম্যাথ থেকে মা তাঁর বাড়িতে আসেন, বাতাসা আর জলের নৈবেদ্য দিয়ে পূজা করতে করতে মায়ের নিজ তিথিগুলিতে কোন আরম্বরীক তথা আনুষ্ঠানিক পূজা দিতে না পারায় এখনে ঘুমিয়ে পড়লে মা তাঁকে স্বপ্নাদেশ দিলেন যে কিছুই জোগার করতে হবে না, দু- মুট মুখো মুড়িঃ বাতাসা আর এই ভক্তি দিয়েই ভোগ নিবেদনে উনি খুশি হবেন। সেই থেকে এই মুড়ি ভোগের প্রচলন। উনারা ছিলেন চার ভাই , ক্রমে পুজো বড়বারি, মেজোবাড়ি, সেজোবাড়ি ও ছোটরাড়িতে ভাগ হতে হতে বংশানুক্রমে বর্তমানে 26 বাড়িতে এসেছে।