ITC - Enduring Value Sunrise Pure Masala

Parinagar Uttarpara Baroyari

Kalna, Purba Bardhaman

অনেক আগে নিঃসন্তান বাওন দাস ভট্টাচার্যের মৃত্যুতে তার ভিটে পরিত্যক্ত হয়ে মাঠে পরিণত হয়। সেই মাঠে খেলার সময় এক গ্রীষ্মে কলেরায় কয়েকটি শিশুর মৃত্যু ঘটে। পরিস্থিতি সামলাতে পাড়ার মানুষরা রামপদ ঘোষের কাছে যান। কালনা কোর্টের হেড ক্লার্ক হওয়ায় তিনি সকলের শ্রদ্ধেয় ছিলেন। তার সিদ্ধান্তে মা রক্ষাকালী পূজা শুরু হয়, বিশ্বাস ছিল মা এলে সব বিপদ দূর হবে। তখন মাত্র ৭-৮টি ঘর ছিল, তবুও সকলের সহযোগিতায় পূজা সমর্পিত হয়। মা রক্ষাকালী পূজার পর থেকেই কলেরা কালনা শহর থেকে দূর হয়। প্রথমে বাওন দাশের পরো মাঠে পূজা শুরু হয় (প্রায় ১৪৩৪ সালে) এবং সেই মাঠই কালিমাঠ নামে পরিচিত হয়। পরে বাওন দাশের ভাড়া বাড়ি বিক্রি করতে গেলে পাড়ার লোকেরা বাধা দেয়। অবশেষে দু’কাটা জমি মা’র নামে দান করা হয়, আর রামপদ ঘোষের উদ্যোগে সেখানে কালীপূজা শুরু হয় এবং দলিল করা হয় “পল্লী সংঘ” নামে। ওই শরিক ব্যক্তি মা রক্ষা কালী পূজার জন্য যখন জায়গা দান করেন তখন তিনি দুর্গাপুজোর ইচ্ছা প্রস্তাব করেন। । কিন্তু বাওন দাশের ভিটেতে দুর্গাপূজা হতো বলে, আর তিনি নিঃসন্তান হওয়ায় লোকেরা বিশ্বাস করত মা দুর্গা তাঁর উপর রুষ্ট ||তাই সেখানে দুর্গাপূজা করতে কেউ রাজি হয়নি। তারও অনেক পরে ২০০০ সালে পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা এখানে দুর্গাপুজো করবে যেহেতু এটা দুটো পাড়ার মাঝখানে পড়ছে।

Puja voting code
SUN0647
WhatsApp VOTE SUN0647 to +91 91470 77170
Live rank #285 0 votes

Voting opens soon — keep this code ready!