ITC - Enduring Value Sunrise Pure Masala

Punnogar Sarbojonin Durgautshab

Gushkara, Purba Bardhaman

শুভ সূচনা : গত ১৯৯৮ সালে (বাংলা ১৪০৫ সন) আমাদের গ্রামে দেবীর দুর্গা পুজোর শুভারম হয় এবং তার গল্পটি এইরূপে। আমাদের গ্রামের সম্মানীয় হরিপদ চক্রবর্তী মহাশয় এর জামাতা কাঁমসা নিবাসী মাননীয় হারাধন ব্যানার্জি মহাশয় আমাদের গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। সেই সুবাদে তিনি ১৯৯৮ সালে গ্রামের মানুষকে একত্রিত করিয়া গ্রামের মঙ্গল কামনার জন্য দুর্গাপূজা করার আহ্বান জানান এবং গ্রামবাসীর সম্মতি আদায় করে প্রতিমার ব্যয়ভার বহন করিয়া দুর্গাপূজা শুভ সূচনা হয়। আজ ২০২৫ সালে এসে গ্রামের খেটে খাওয়া মানুষের শত দারিদ্রতার মধ্যে আমরা ২৮ তম পূজোর জন্য প্রস্তুত। আমাদের গ্রামের এই পূজা গ্রামের মানুষ জনে শহরে পূজা দেখতে যেতে ভুলিয়ে দিয়েছে। কারণ ষষ্ঠীর দিন হইতে একাদশীর দিন পর্যন্ত এই ছয়দিন আমাদের গ্রামের তথা এলাকার শিশু কিশোর যুবক-যুবতী বৃদ্ধরা সকলেই ব্যস্ত থাকেন এই পুজো কেন্দ্র করে।
পুজোর পরিচালনা ও পরিবেশনা: ষষ্ঠীর দিন সম্মানীয় প্রশাসন স্তরের ব্যক্তি ও এলাকার সকল স্তরের মানুষকে নিয়ে আমাদের পূজার উদ্বোধন হয়।
সপ্তমীর দিন দেবী দুর্গার ঘটনায়ন এবং কলা বউয়ের মন্ডপে প্রবেশ তারপর হয় পূজা সন্ধ্যায় আরতি এবং গ্রামের ছেলেমেয়ে বহু বৃদ্ধ বৃদ্ধাদের চলে মাতামাতি ঢাকের তালে। পরিবেশন হয় বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধুলো।

Puja voting code
SUN0655
WhatsApp VOTE SUN0655 to +91 91470 77170
Live rank #287 0 votes

Voting opens soon — keep this code ready!