Chotobelun Sree Ramkrishnasangha&Pathagar
Kurmun, Purba Bardhaman
হাঁ, আমাদের পুজা বিশেষ।
জাঁকজমেকর বাহুল্যতার আগেও আমাদের চেষ্টা ছিল যে গ্রামে সকল প্রকার মানুষ আন্তরিকতার সঙ্গে এই পুজা উপভোগ করতে পারে। আমাদের গ্রামে পুজা ছিল, কিন্তু তা একান্তই বাড়ির সােবিকয়ানায় বড়াজালে আবদ্ধ ছিল। ছিল না সকল মানুষের আনাগোনা, ছিল না কচিকাচিদের রামধনু সাজে সেজ ওঠা, ছিল না মা-বোনেদের সাজ, কেউ যেত মামাবাড়ি, কেউ বা পিসিবাড়ি।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলকে সেই আনন্দের আঙিনায় নিয়ে যেতে ২০১০ সালে রামকৃষ্ণ সংঘ পাঠাগারের উদ্যোগে আমরা কয়েকজন যুবক, গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে এই সর্বজনীন দুর্গাপূজার আয়োজন করি। সময়ের ধারাবাহিকতায় আজ আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আজ আমাদের পুজা আমাদের গ্রামের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে দূর দূরান্ত প্রযন্ত তার খ্যাতি ছড়িয়ে পড়েছে।
সময়ের ফাঁকে আমাদের পুজা যেন নাট্য, নৃত্য, গান, মেলা ও সাংস্কৃতিকতায় দূরদূরান্তে সেজ ওঠা অপরিসীম আনন্দের চাবিকাঠি। জনসমাগমের দিক থেকেও এটি অন্যতম। বয়সের শিকল ছেড়ে, বাড়ির গণ্ডি পেরিয়ে ছোট বড়, নারী পুরুষ সকলে র সমাগমে এ এক মহামিলনক্ষেত্র।
আজ আমাদের রামকৃষ্ণ সংঘ পাঠাগার এই পুজোকে কেন্দ্র করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই গ্রামকে এক বন্ধনে আবদ্ধ রেখেছে। আর আজ এই ১৬তম বর্ষে এসে আমরা জনসমাগম, আনন্দ ও সাংস্কৃতিকতায় বর্ধমান এক নম্বর ব্লকে শ্রেষ্ঠ পুজো উদ্যোগ্যতার মধ্যে একজন হয়ে উঠতে পেরেছি। শুধু আলোকসজ্জায় নোই , সকল মানুষের প্রচেষ্টায় আনন্দ তৈরী হওয়া আমাদের পূজা সার্বজনীন ঐক্যের সমাহার