ITC - Enduring Value Sunrise Pure Masala

Kubajpur Nabarun Sangha

Kubajpur, Purba Bardhaman

কুবাজপুর নবারুণ সংঘ এসেছে শরৎ হিমের পরশ" শরৎ মানেই পুজো পুজো গন্ধ। প্রতিবছরের মতো এবছরও কুবাজপুর নবারুণ সংঘের উদ্যোগে আড়ম্বর ও আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এ সময়ে শিশু থেকে বৃদ্ধ সকলে মেতে ওঠেন উৎসবের উচ্ছ্বাসে। সারা বছর অপেক্ষার পর এই কয়েকটি দিনেই গ্রাম ভরে ওঠে হাসি-আনন্দে। শিউলি ফুল, সাদা কাশ আর প্রকৃতির সাজ যেন মায়ের আগমনী বার্তা বহন করে। বাঁশ ও রঙিন কাপড়ে সাজতে থাকে মণ্ডপ, রঙিন আলো ও ফুলে সেজে ওঠে প্রতিমা। গরিব-ধনী নির্বিশেষে সবাই ভোলেন দুঃখ-অভাব, মাতেন উৎসবের আনন্দে। আগমনী গান, ঢাকের বাদ্য, চণ্ডীপাঠ আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখরিত হয় পরিবেশ। কচিকাঁচারা রঙিন পোশাকে আনন্দে মেতে তোলে মণ্ডপ প্রাঙ্গণ, আর মা-বোনেরা নতুন সাজে আসেন প্রতিমা দর্শন ও সন্ধ্যার আরতিতে। গোটা গ্রাম আলো, সঙ্গীত আর ভক্তিতে রঙিন হয়ে ওঠে। পুজার তিন দিন আমাদের ক্লাব আয়োজন করে নানান সংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেকে অংশ গ্রহণ করে । নাচ ,গান ,আবৃত্তি, কুইজ শাখ বাজানো - মোমবাতি জ্বালানো প্রভৃত্তি অনুষ্ঠিত হয় । গরীব দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরনের ব্যবস্থা করে আমাদের ক্লাব;এবছরও করবে । পুজোর কয়টা দিন এই ভাবেই আনন্দের মধ্যে দিয়ে কাটে সকলেরই । একাদশীর দিন দুপুরে আমাদের ক্লাব মচ্ছবের আয়োজন করে। প্রায় পাঁচ - ছয়শত মানুষ । মচ্ছবে যোগদান করে ও আনন্দ উপভোগ করে । আমাদের এই

Puja voting code
SUN0662
WhatsApp VOTE SUN0662 to +91 91470 77170
Live rank #292 0 votes

Voting opens soon — keep this code ready!