Subash Polly Durga Puja Committee
Katwa, Purba Bardhaman
সুভাষপল্লী দুর্গাপূজো কমিটির পুজোর প্রস্তুতি সাধারণত পুজোর অনেক আগে থেকেই শুরু হয়। চাঁদা তোলা, মন্ডপ তৈরি, প্রতিমা নির্মাণ এবং আলোকসজ্জার কাজগুলো প্রতিটি মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি করে। প্রায় ৮০ বছর আগে রাস্তার ধারে দুর্গাপূজো শুরু হয়েছিল, তবে সময়ের সাথে সাথে মায়ের প্রতি মানুষের ভক্তি বৃদ্ধি পাওয়ার ফলে, মাতা স্বপ্নে নির্দেশ দেন, এবং সবাই মিলে একটি পূজা ও ঘর স্থাপন করেন। তারপর থেকে সেখানে একটি ছোট মন্দির নির্মিত হয়।
আমাদের পুজোতে কোনো নির্দিষ্ট থিম থাকে না, তবে সপ্তমীতে সবাই মিলে ঘুরতে যাওয়া, অষ্টমীতে একসাথে মা দুর্গার অঞ্জলি প্রদান এবং ঠাকুর দর্শনের মাধ্যমে পূজা সম্পন্ন হয়। বাজনা, আলো, এবং শয্যায় মা দুর্গার বিসর্জন দিয়ে পুজোর সমাপ্তি হয়।
এছাড়া, দুর্গাপূজার সময় সমাজ সেবামূলক নানা কার্যক্রমও পরিচালিত হয়, যেমন বস্ত্র বিতরণ, রক্তদান, ইত্যাদি। এই সমস্ত কাজের মাধ্যমে আমরা পাড়ার মানুষের মধ্যে একতা এবং ভালোবাসা ছড়িয়ে দিতে চেষ্টা করি।