ITC - Enduring Value Sunrise Pure Masala

Club Pratayee

Contai, Purba Medinipur

পুজোর ইতিহাস :- ২০১৫ সালে কয়েকজন সদস্য নিয়ে প্রত্যয়ীর শারদ উৎসব শুরু হয়। প্রথম তিন বছর বারবার মণ্ডপের স্থান পরিবর্তন করতে হয়েছে। ২০১৪ থেকে কাঁথির ঋষি বঙ্কিম স্মরণ সমিতির সহযোগিতায় কৃষ্ণকান্ত পুকুর পাড়ে স্থায়ী মণ্ডপ পেয়েছে। পরবর্তীতে প্রত্যয়ী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে বহু পুরস্কার লাভ করেছে। ২০২১-২৩ পর্যন্ত তিন বছর জেলা সেরার সেরা পুরস্কারে ভূষিত হয়েছে। "২৫-এর ভাবনা " প্রত্যয়ী এর এগারোতে= আগস্টের অগারো" প্রত্যয়ীর এগারোতম পূজো আগস্টের ১১ তারিখে অনুষ্ঠিত হয়, যা ভারতের ইতিহাসে স্মরণীয় দিন। এই দিনে অবিভক্ত মেদিনীপুরের কিশোর শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসি দেওয়া হয়েছিল। ক্ষুদিরাম ছিল স্বাধীনতা আন্দোলনের সাহসী কনিষ্ঠ শহীদ, যিনি ব্রিটিশ শাসনের অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক লড়াই করতেন। আজকের তরুণরা মোবাইল ও অনলাইন বিনোদনে বেশি সময় কাটায়, যা তাদের মনকে বিভ্রান্ত করছে। আমাদের মণ্ডপ তরুণ সমাজকে ক্ষুদিরামের সাহস, দৃঢ়তা ও আদর্শ সম্পর্কে জানতে সাহায্য করবে। মণ্ডপে ফাঁসির মঞ্চ ও জেলখানার প্রতীক দিয়ে পরাধীন ভারতের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে, যা সকলের জন্য দিশারী হয়ে উঠবে। সাধারণ মানুষের অংশগ্রহনঃ- প্রত্যয়ীর শারদ উৎসবের সঙ্গে সঙ্গে বিভিন্ন সমাজসংস্কারমূলক কাজ করে থাকে। প্রতি বছর শতাধিক বস্ত্রদান করা হয় এবং পূজোর দিনে অগণিত মানুষকে মায়ের প্রসাদ খাওয়ানো হয়। এলাকায় নাচ-গান, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়।

Puja voting code
SUN0695
WhatsApp VOTE SUN0695 to +91 91470 77170
Live rank #300 0 votes

Voting opens soon — keep this code ready!