ITC - Enduring Value Sunrise Pure Masala

Contai Youth Guild

Contai, Purba Medinipur

এবারে কন্টাই ইউথগিল্ডের মণ্ডপসজ্জা রাজস্থানের ঐতিহাসিক শীশমহলকে অনুকরণ করে সাজানো হচ্ছে। বাঁশ, কাঠ, প্লাই, কাচসহ নানা উপকরণ ব্যবহার করে এই প্রাচীন স্থাপত্যের চিত্রায়ণে আমরা গভীরভাবে ব্রতী হয়েছি। ১৭২৭ খ্রিষ্টাব্দে রাজপুত রাজা মান সিংয়ের দ্বারা নির্মিত এই শীশমহল এখন তিনশ বছর পূর্ণ করতে যাচ্ছে। তিন শতাব্দী আগের দেশীয় শিল্পীদের দক্ষতা এবং বীর রাজপুত রাজাদের অভিজাত ও শৌখিন জীবনযাত্রার প্রতিচ্ছবি এই মণ্ডপে ফুটে উঠেছে।
শীশমহলের কক্ষগুলোতে রঙিন কাচ ও আয়নার এমন সূক্ষ্ম সজ্জা রয়েছে যে, একটি মোমবাতি জ্বালালেই তা হাজারো বাতির আলোর মত প্রজ্জ্বলিত হয়। এই মণ্ডপসজ্জার মাধ্যমে আমরা মানুষের মনের গভীর স্মৃতির পটভূমি থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ও শৈল্পিক কীর্তির পুনরুদ্ধারে মনোনিবেশ করেছি। এটি শুধু একটি শোভাযাত্রা নয়, বরং আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক সজীব পুনরুত্থান।

Puja voting code
SUN0696
WhatsApp VOTE SUN0696 to +91 91470 77170
Live rank #301 0 votes

Voting opens soon — keep this code ready!