Dakhinanchal Sarvajanin Durga Utsav Samiti
Contai, Purba Medinipur
ধানদিঘি দক্ষিণাচল সার্বজনীন দুর্গোৎসব সমিতি
২০২৫ এ বছরের থিম অন্তর যামিনী রায়ের পটচিত্র।
প্রথমে আমাদের এই ক্লাবটি শুধুই একটি ক্লাব নয় এটি আমাদের মানুষদের একটি যোগ বন্ধন ও আনন্দের জায়গা । আমরা ক্লাবের পক্ষ থেকে সানরাইজ পুজোর সাতকাহন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিতে পেরে খুবই আনন্দিত ও আপনাদের শুভেচ্ছা। বিশ্ব বিখ্যাত যামিনী রায় তিনি বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি বিখ্যাত বাঙালির চিত্র শিল্পী যার লোক চিত্র ও কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্ব বিখ্যাত করেছে। তিনি দীর্ঘ ৫০ বছর ধরে এই শিল্পকে এগিয়ে নিয়ে গেছেন তিনি পদ্মভূষণ উপাধি পেয়ে আমাদের এই দেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি নিজে পড়ুয়া না হলেও উনার এই বাংলার পটচিত্র্যর জন্য বিদেশ থেকে ডাক পাওয়ার সত্ত্বেও উনি ওই ডাকে সাড়া দিয়ে বরং উনাদেরকে বলেছেন আপনারা আমাদের দেশে এসে এই বাংলার পটচিত্র শিল্প দেখে যাওয়ার আহবান করেছিলেন। তাই ওনার এই বিশ্ব বিখ্যাত পটচিত্র কে বাংলার দরবারে তুলে ধরার জন্য আমাদের এই বছরের চিন্তাধারা এই থিম ||