ITC - Enduring Value Sunrise Pure Masala

Egra Friends Association

Egra, Purba Medinipur

এগরা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, এগরা শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্লাব, দীর্ঘদিন ধরে সমাজ ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে পরিচিত। শহরের প্রাচীনতম দুর্গোৎসবগুলির মধ্যে অন্যতম এই পুজো এবছর পা দিল ৪৬তম বর্ষে। সময়ের সাথে সাথে আমাদের পূজা যেমন ঐতিহ্য ধরে রেখেছে, তেমনি নতুন প্রজন্মকে নিয়ে থিমভিত্তিক নানা ভাবনার মাধ্যমে সমাজে নতুন আলোও ছড়িয়েছে।
এ বছর আমাদের থিম—আদিবাসী সংস্কৃতি। ভারতের সমৃদ্ধ ও প্রাচীন আদিবাসী ঐতিহ্যকে সামনে রেখে পুরো প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে, যা দর্শনার্থীদের নিয়ে যাবে এক ভিন্ন জগতে। প্যান্ডেলের নকশা, সাজসজ্জা এবং প্রতিটি উপাদান আদিবাসী শিল্প ও জীবনধারার ছোঁয়া বহন করবে। প্রতিমাও তৈরি হচ্ছে শাবেকিয়ানা বজায় রেখে, তবে তার আঙ্গিকে ফুটে উঠবে আদিবাসী ঘরানার বিশেষ বৈশিষ্ট্য।
শুধু মণ্ডপ ও প্রতিমাই নয়, পুজোর দিনগুলিতেও দর্শনার্থীরা উপভোগ করবেন এক অনন্য সাংস্কৃতিক আয়োজন। ঝুমুর, ফোক ও আদিবাসী শিল্পীদের পরিবেশনায় প্রাণবন্ত হবে অঙ্গন। বিশেষত মহাষ্টমীতে অনুষ্ঠিত হবে মহোৎসব অন্নপ্রসাদ সেবা, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই একসঙ্গে অংশ নেবেন।
আমাদের লক্ষ্য শুধুমাত্র পূজা উদযাপন নয়, বরং সমাজে মিলন, ভ্রাতৃত্ব ও সংস্কৃতির সমন্বয় ঘটানো। তাই এবারের দুর্গোৎসব এগরার মানুষের কাছে হয়ে উঠবে আরও স্মরণীয়।

Puja voting code
SUN0699
WhatsApp VOTE SUN0699 to +91 91470 77170
Live rank #303 0 votes

Voting opens soon — keep this code ready!