ITC - Enduring Value Sunrise Pure Masala

Mahisadal Adi Sarvajanin Durga Utsav Committee

Tamluk, Purba Medinipur

দুর্গাপূজা : এক উৎসব, এক আবেগ
দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মাতৃসাধনার এই ভাবনা থেকেই জন্ম নিয়েছিল বন্দেমাতরম গান। সুভাষচন্দ্র বসুসহ বহু বিপ্লবী দুর্গাপূজার সঙ্গে যুক্ত ছিলেন, তাই একে অনেক সময় “বিপ্লবীদের পূজা” বলেও অভিহিত করা হয়।
আমি মহিষাদল আদি সার্বজনীন দূর্গোৎসব কমিটির সঙ্গে যুক্ত হয়ে পুজোর পরিচালনায় সহযোগিতা করতে গর্ব বোধ করি। এটি হিন্দু সমাজের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা পারিবারিক ও সার্বজনীন মিলনমেলার আবহ তৈরি করে।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনার মধ্য দিয়েই শুরু হয় দেবীপক্ষের আবেগঘন পরিবেশ। মহাষষ্ঠী থেকে মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী অতিক্রম করে বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্ত হয় এই মহাউৎসব। পরবর্তীতে কোজাগরী পূর্ণিমা দিয়ে দেবীপক্ষের পরিসমাপ্তি ঘটে।
পূজোর সঙ্গে জড়িয়ে আছে কেনাকাটা, উপহার আদান-প্রদান, ভোজ, প্যান্ডেল ও প্রতিমা দর্শন এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি মুহূর্তে মিশে থাকে আনন্দ, ভক্তি এবং সামাজিক ঐক্যের বার্তা।
দুর্গাপূজা তাই কেবল দেবীর আরাধনা নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। ভক্তি, শিল্প, উৎসব ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে এই উৎসব হয়ে উঠেছে আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দোৎসব।

Puja voting code
SUN0710
WhatsApp VOTE SUN0710 to +91 91470 77170
Live rank #305 0 votes

Voting opens soon — keep this code ready!