Maitrya Club
Khajuri, Purba Medinipur
২০১০ সালের এক মহেন্দ্রক্ষণে খেজুরির প্রত্যন্ত অঞ্চলের শিল্ল্যাবেড়া হাসপাতাল সংলগ্ন মাঠে আমরা কয়েকজন মিলিত হয়ে দুর্গাপূজার উদ্যোগ নিই। হিজলি গোবিচক হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় তাপস কুমার দাস মহাশয়কে কেন্দ্র করে আমরা সবাই প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ি। ছয়টি গ্রামের মানুষের ঐকান্তিক সহযোগিতায় সেই বছর পূজা সফলভাবে সম্পন্ন হয়।
শুরুর সময়ে আমাদের সদস্য সংখ্যা ছিল মাত্র ২১ জন। আজ, ২০২৫ সালে, তা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। এই দীর্ঘ পথচলায় দুর্গাপূজাকে ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী সামাজিক বন্ধন। ছোট মাঠে সাবেক বাঙালিয়ানা বজায় রেখে আমরা প্যান্ডেল, প্রতিমা ও আলোকসজ্জায় বিশেষ গুরুত্ব দিই।
প্রতি বছর মহাষষ্ঠীর দিনে উদ্বোধনী অনুষ্ঠানে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং গরীব-অসহায় মানুষদের মধ্যে পোশাক ও কম্বল বিতরণ করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং হাসপাতালেপরিজনদের মধ্যে ফল, মিষ্টি ও পানীয় জল বিতরণ করা হয়।
২০২৫ সালের দুর্গাপূজা আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হতে চলেছে। আপনাদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় এই মাতৃআরাধনা আরও সার্থক হোক—এই আমাদের প্রার্থনা।