ITC - Enduring Value Sunrise Pure Masala

Nichintabasan Purba Pali & Kodumbasan Sarvajanin Durga Utsav Committee

Nakibasan, Purba Medinipur

নিশ্চিন্তবসান পূর্বপল্লীও কদুমবসান সার্বজনীন দুর্গোৎসব কমিটি "আজিকে তোমার মধুর মুরতী হেরিনু শারদ প্রভাতে হে মাতঃ বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অঙ্গ শোভাতে” আমরা আজ থেকে ১৮ বৎসর আগে পাড়ার কয়েক জন আলোচনা করে ঠিক করি আমরা পাড়াতে একটা দুর্গাপুজো , করবো মাত্র ২৮ দিনের মাথায় পূজোর প্রস্তুতিনিলাম। আমাদের পাড়াটা যেহেতু তাম্রলিপ্ত পৌরসভার এক্কেবারে শহরের পাশে গ্রাম,তাই পুজো কমিটি নাম ঠিক করলাম নিশ্চিন্ত বসান পূর্বপল্লীও কদুমবসান দূর্গোউৎসব কমিটি। গ্রামের মানুষের প্রচন্ড আনন্দ উৎমাদনায় ও অকৃপণ সহযোগীতায় আজকে আমরা ১৯ তম বর্ষে এসে পৌঁছালাম , আমাদের এই পূজাকে ঘিরে পাঁচদিন নানা রকমে সামাজিক ও গঠন মূলক অনুষ্ঠানের মাধ্যমে মৈত্রীর বন্ধনে মিলিত হই। ইতিমধ্যেই আমাদের পূজো কমিটির বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছি , যাদের অনুপস্থিত এখনো আমরা অনুভব করি । এই পূজাকে কেন্দ্রকরে কচিকাঁচা থেকে বয়স্ক মানুষজন ও বাড়ীর মা বোনেদের আনন্দের এতটুকু ছেদ পড়ে না। অষ্টমীর দিন পুষ্পাঞ্জলীর জন্য কয়েক শত মানুষের উপস্থিত হয় ,এবং দশমীর রাতে পাড়ার মা- কোনেদের সিদুর খেলায় ও দেবীবরণে এই পূজায় আলাদা মাত্র আবহন, তাছাড়া এ বছরের গঠন এবং সমাজ সচেনতা মূলক কাজ হিসেবে এই পূজা কমিটি অঙ্গীকার বদ্ধ, হয়েছে - বাল্যবিবাহ নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধ। তাই সকলের সাহায্য নিয়ে আমাদের পূজা কমিটির এলাকায় আগামী দিনে বিভিন্ন সচেনতা মূলক ও সামাজিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে চাই ,

Puja voting code
SUN0716
WhatsApp VOTE SUN0716 to +91 91470 77170
Live rank #309 0 votes

Voting opens soon — keep this code ready!