Paschim Moyna Sarvajanin Durga Utsav
Moyna, Purba Medinipur
“ঢাক বাজে, ঢোল বাজে , শঙ্খ নিনাদে ঘরে ঘরে ধুপ ধুনা, শিউলির সুবাসে কাশের খেলায় বিরেন্দ্রকিশোর ভদ্রের যা দেবী সর্বভূতেষু মন্ত্রে আগমনীর সুর শোনা যায়। হৃদয় প্লাবিত আনন্দিত এই শারদোৎসব। ১৯৪৮ সালে ( ১৩৫৫ বঙ্গাব্দ)অবিভক্ত মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত পরমানন্দ পুর গ্রামের বাজার এলাকায় কিছু উৎসাহী মানুষের হৃদয়ে বেজেছিল মাটির মেয়ের আগমনী গান। প্রতিদিনের কর্মরত জীবনে আনন্দময় ছোয়া লাগাতে গ্রামে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে নিজেরা মন্ডপ বেঁধে দেবী দুর্গার পূজার আয়েজন করেছিলেন ।প্রারম্ভিক লগ্নে যাক জমক হয়তো ছিল না, কিন্তুমাটির গান, মেঠো সুর ও একরাশ হাসি ছিল। ছিল মেলায় ঘুরে বেড়ানো ,হরেক খেলনা কেনা ,আর খাওয়া দাওয়া হৈ চৈ ভারী মজার গল্প। কালের জাগতিক নিয়মে অগ্রগতির ধারা অব্যাহত। রঙে, বৈচিত্র্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে সারা বছর সামাজিক কর্মকাণ্ড - বৃক্ষরোপন ,রক্তদান শিবির দুস্থদের বিবাহদান , দুঃস্থ ছাত্রছাত্রীদের বই -খাতা প্রদান , বস্ত্রদান, প্লাস্টিকবর্জন, নরনারায়ন সেবা, বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির সহ সুপ্ত প্রতিভার বিকাস অন্বেষনে উৎসবকে মহিরাহে পরিনত করেছে। বিগত কয়েক বৎসর পূর্ব মেদিনীপুর জেলায় সেরার সেরা পূজার সম্মান পেয়েছি । এবার আমাদের থিম ভাবনা- “পরিসশ্রমে স্বপ্নপূরন ” বাঁশ দিয়ে অতি সুন্দর কারুকার্য খচিত বিভিন্ন শ্রমের প্রচেষ্টাকে ফুটিয়ে তোলা হয়েছে যেমন বাবুই পাখির বাসা,পরিশ্রমের ফসল ,খড় দিয়ে দেবীদুর্গার সাজসজ্জা , চন্দন নগরের আলোয় আলোয় মন ময়ূরের মতো নেচে ছড়িয়ে দেয় ভালবাসা ।