ITC - Enduring Value Sunrise Pure Masala

Rathtala Samajkalyan

Contai, Purba Medinipur

রথতলা সমাজ কল্যাণ পরিষদ


সানরাইজ পূজোর সাতকাহন-এর পক্ষ থেকে আপনাদের জানাই প্রাক-শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। আমাদের এবছরের সেরা পুজো নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই।
বালিপুকুরিয়ার এই পূজা কমিটির যাত্রা শুরু হয়েছিল প্রয়াত শিক্ষাবিদ অজিত কুমার চৌধুরী ও আশুতোষ পানিগ্রাহীর ঐকান্তিক প্রচেষ্টায়। ১৬টি গ্রামের মানুষের স্বপ্ন আর সংকল্প ছিল এই পূজার ভিত্তি। প্রয়াত নগেন্দ্র নাথ চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠে এক অভিনব মণ্ডপ ও প্রতিমা নির্মাণ, যা পূর্ব মেদিনীপুরের রামনগর থানার মাটিতে এক ইতিহাস রচনা করে।
গত ৫০ বছরে আমরা বহু সম্মানে ভূষিত হয়েছি, যার মধ্যে রিলার সেরা প্রতিমার শিরোপাও অন্যতম। এবার আমরা ৫৩তম বর্ষে পদার্পণ করছি। এ বছরের থিম "বসুধৈব কুটুম্বকম"—সবাই এক, বিশ্ব পরিবার।
আমাদের পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি একটি সামাজিক আন্দোলন। প্রতিবছর রক্তদান, বস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা ও বনসৃজন কর্মসূচি পালন করি। সব ধর্ম, সব মানুষের অংশগ্রহণেই আমাদের পূজা আজ একটি সর্বজনীন উৎসব।
আমরা কৃতজ্ঞ সানরাইজ পরিবার-এর প্রতি।

জয় মা দুর্গা, দুর্গতিনাশিনী।

Puja voting code
SUN0723
WhatsApp VOTE SUN0723 to +91 91470 77170
Live rank #312 0 votes

Voting opens soon — keep this code ready!