W.S.A. Lotus Culb
Tikramore, Purba Medinipur
সৈকত সুন্দরী দীঘার সন্নিকটে ১০ টি গ্রামের জনসাধারনের সহযোগিতায় ১৯৯০ সালে প্রথম পুজো সংগঠিত হয় অলংকারপুর এর বুকে W.S.A. লোটাস ক্লাবের ব্যবস্থাপনায়। পুজোর অঞ্জলী প্রদানে এলাকাবাসী কে ২ থেকে ৪ মাইল যেতে হত। স্বর্গীয় প্রদ্যুৎ সাহু , স্বর্গীয় পূর্ণেন্দু দাস , স্বর্গীয় প্রভাত হাজরা তৎসহ এলাকার বহু শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এগিয়ে আসেন । আজ দীর্ঘ ৩৬ বছর ধরে প্রাক্তনী প্রথা অনুসারে পুজো আয়োজন ও অষ্টমীর ভোগ বিতরণে একাধিক গ্রামের ৪০০০ এর ও বেশী মানুষ মায়ের প্রসাদ গ্রহণ করেন । তৎসহ প্রতিবছর রক্তদান, দুঃস্থ দের বস্ত্র দান এবং এলাকার সাংস্কৃতিক মানসিকতা বিকাশে অংকন , নাচ , গান সহ ক্যুইজ প্রতিযোগিতার ব্যবস্থা প্রতিবছরের প্রথা। প্রতি বছরের মতো
এবারের পুজোয় নতুন আঙ্গিকে সেজে উঠবে মন্ডপ এবার এর থিম " জুরাসিক ওয়ার্ল্ড " পূর্বমেদিনীপুরের বুকে প্রথম । মায়ের মূর্তিতে থাকছে সম্পূর্ণ মাটির কাজ যা বাংলার টেরাকোটা শিল্পের নিদর্শন। সাবেকিয়ানার সাথে নতুনত্বের ছোঁয়া । বিবর্তনের যুগে অতীতের স্মৃতি নিয়ে আগামীর পথের পথিক আমাদের ক্লাব সকলের সঙ্গে সমাজের অঙ্গে।