ITC - Enduring Value Sunrise Pure Masala

Chaitanyapur New Star

Haldia, Purba Medinipur

চৈতন্যপুর নিউজটার ক্লাবের দুর্গা পূজার ইতিহাস,উদ্দেশ্য
বর্তমান বছরের থিম : মা আসছেন শান্তির বার্তা নিয়ে


হলদিয়ার সুতাহাটা ব্লকের চৈতন্যপুর গ্রাম দীর্ঘ ১৩ বছর ধরে প্রেরণার উৎস হয়ে উঠেছে। ২০১২ সালে কয়েকজন যুবকের উদ্যোগে গড়ে ওঠা চৈতন্যপুর নিউ স্টার ক্লাবের দুর্গাপূজা শুরু হয় মাত্র ২৫ হাজার টাকার বাজেটে, সাধারণ সাবেকি প্রতিমা দিয়ে। গ্রামের মানুষের অকুণ্ঠ সহযোগিতা এবং স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে আজ এটি কয়েক লক্ষ টাকার বৃহৎ আয়োজনে পরিণত হয়েছে। এই পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং গ্রামীণ ঐক্য, সংস্কৃতি ও অর্থনীতির অঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত। ক্লাব শুধুমাত্র পূজার আয়োজন নয়, সমাজসেবা, যেমন দুস্থদের বস্ত্রদান, মেধাবী ছাত্রদের শিক্ষা ও চিকিৎসা সহযোগিতা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণেও গুরুত্ব দেয়। সম্প্রতি সানরাইজ কর্তৃক অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জনের বেশিরভাগ অর্থও সমাজসেবায় ব্যয় হয়েছে। বর্তমান বছরের থিম,“মা আসছেন শান্তির বার্তা নিয়ে” বৌদ্ধ মন্দিরের অনুপ্রেরণায় মন্ডপ সাজিয়ে ক্লাব শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে চায়। ১৪ বছর ধরে চৈতন্যপুর নিউ স্টার ক্লাবের দুর্গাপূজা এখন কেবল উৎসব নয়, গ্রামীণ ঐক্য ও সংস্কৃতির দীপ্তিময় প্রতিচ্ছবি।

Puja voting code
SUN0731
WhatsApp VOTE SUN0731 to +91 91470 77170
Live rank #316 0 votes

Voting opens soon — keep this code ready!