ITC - Enduring Value Sunrise Pure Masala

Mahisadal Jagaran

Mahisadal, Purba Medinipur

আমরা মহিষাদল জাগরণ পক্ষ থেকে এ বছর অর্থাৎ ২০২৫ সালের শারদীয় দুর্গোৎসবের বিশেষ থিম রেখেছি আদিবাসী ঘরানা। আমাদের পূজা পঞ্চমীর দিনে উদ্বোধন হবে, যেখানে উপস্থিত থাকবেন মাননীয় এমএলএ, বিডিও, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রীসহ বিশিষ্ট অতিথিবৃন্দ। উদ্বোধনের দিনই আয়োজন করা হবে দুস্থদের বস্ত্র বিতরণ এবং স্থানীয় দশটি হাইস্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান।
শারদীয়ার আনন্দকে সামাজিক সেবার সঙ্গে যুক্ত করতে আমরা আয়োজন করেছি চক্ষু পরীক্ষা শিবির ও প্রয়োজনে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা। এছাড়াও এমবিবিএস, এমডি ও ডিএম চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে রক্তে সুগার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সপ্তমীতে হাসপাতালে ফল ও হরলিক্স বিতরণ, অষ্টমীতে কুমারী পূজা, নবমীতে নির্মাল্য বিতরণ ও বসে খাওয়ার আয়োজন থাকবে। দশমীতে ধুনুচি নৃত্য, সিঁদুর খেলা ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।
আমাদের বিশ্বাস, ধর্মীয় আচার, সংস্কৃতি ও সামাজিক সেবার মেলবন্ধনেই পূজা পাবে পূর্ণতা।

Puja voting code
SUN0733
WhatsApp VOTE SUN0733 to +91 91470 77170
Live rank #318 0 votes

Voting opens soon — keep this code ready!