Parijat
Mahisadal, Purba Medinipur
“আশ্বিনের শারদপ্রাতে, বেজে উঠেছে আলোক মঞ্জির…”
সানরাইজ-এর পক্ষ থেকে মহিষাদল পারিজাত-এর এবারের দুর্গাপুজোর ভাবনা ‘মাটির ঘরে মা’। মা আসছেন গজে, আর আমরা চাইছি তাঁকে স্বাগত জানাতে সেই ঘরে, যেখানে মাটি আছে, শিকড় আছে, আর আছে হারিয়ে যাওয়া আদরের অনুভব।
আজকের দিনে, আমরা পাকা বাড়ি, ইট-কাঠ-কংক্রিট, আর যান্ত্রিক জীবনে হারিয়ে ফেলেছি সেই মাটির ঘরের গন্ধ—যেখানে হারিকেনের আলো, তালপাতার হাতপাখা, খড়ের ছাউনি, গরুর ডাক আর মাটির ঠান্ডা ঘরে লুকিয়ে থাকত এক শান্তি, এক নিরাপত্তা।
আমাদের থিম এই ভুলতে বসা আবহকে ফিরিয়ে আনার প্রচেষ্টা। ‘মা’ মানে শুধু দেবী নয়, মা মানে ঘর, মা মানে শিকড়ের টান। আর ‘মাটি’ মানেই নিজের অস্তিত্ব, ভালোবাসা আর পরিচয়ের পরিচয়।
এই থিমের মাধ্যমে আমরা বলতে চাই—মা সেইখানে থাকেন, যেখানে হৃদয়ের টান থাকে। আর সেই টান আমাদের মাটির ঘরেই আজও গেঁথে আছে।