ITC - Enduring Value Sunrise Pure Masala

Biyasagar Recreation Club

Katpulbazar, Purba Medinipur

বাড়সোলেমানপুর বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে, গৌরব সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শকে পথপ্রদর্শক করে। বর্তমানে সদস্য সংখ্যা ২৪৬। ক্লাবের মূল কার্যক্রমে রয়েছে: গ্রামের রাস্তা ও জলনিষ্কাশন পরিষ্কার, নাবালিকা ও নিঃস্বহায় বোনেদের শিক্ষার ব্যবস্থা ও অর্থ সহায়তা, স্কুলছুটি শিশুদের পুনর্বর্তন, বিনামূল্যে শিক্ষাদান, মহিলাদের ক্যান্সার সচেতনতা শিবির ও চিকিৎসা, স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনা খরচে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা প্রদান। এছাড়াও সামাজিক সচেতনতা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়। ক্লাবের উদ্যোগে প্রতিটি বছর এই সমস্ত কার্যক্রম ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। বর্তমান বছর আমাদের ৪০ তম শারদ বর্ষে বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসবকে কেন্দ্র করে প্রায় ছয় মাস আগে থেকেই চলে পূজোর প্রস্তুতি পর্ব। পুজোর দিনগুলি ক্রীড়া ও সংগীত ,আবৃত্তি নৃত্য ,অংকন, কুই জ ও ছদ্মবেশ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহিলা সদস্যা ও ছোটদের দ্বারা পরিবেশিত হয় নাটক। সদস্যরা পরিবেশন করেন যাত্রানুষ্ঠান। পঞ্চমীর শুভ লগ্নে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণের দ্বারা মাতৃ প্রতিমা ও পূজা মন্ডপ উদ্বোধন করা হয়। পূজার অন্যান্য দিনগুলিতে উপস্থিত থাকেন বিশিষ্ট কবি ,সাহিত্যিক, ডাক্তার, নাট্য ব্যক্তিত্ব। সপ্তমীর সকালে ক্লাবের ছোটদের দ্বারা ক্লাব ব্যান্ড ও ১০ জন ঢাকি সহযোগে ঘটত্তলোনের বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমণ করে । সপ্তমীর সন্ধ্যায় এলাকার পাঁচটি স্কুলের মাধ্যমিক উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এলাকার দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের ব্যবস্থা থাকে ।

Puja voting code
SUN0748
WhatsApp VOTE SUN0748 to +91 91470 77170
Live rank #323 0 votes

Voting opens soon — keep this code ready!