ITC - Enduring Value Sunrise Pure Masala

Sarbajanin Saradiya Durga Uttsav

Vucrajibard, Purba Medinipur

ইতিহাস:
ঐতিহাসিক আইন-অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লবণ সত্যাগ্রহ ও ভারত ছাড় আন্দোলনের অন্যতম পীঠস্থান পিছাবনী, বাঁকশাল ঘাট এবং শহীদতীর্থ বেলবনীর ঘেরাটোপে মধ্য রামনগর থানার এঁটেল মাটি অধ্যুষিত সংশ্লিষ্ট এলাকায় প্রায় ২০-২২ টি গ্রামের সাধারণ মানুষের শারদীয়া মাতৃআরাধনা এবার ৩৮তম বর্ষে পদার্পণ করলো। আবেগ, উদ্দীপনা ও অংশ গ্রহনের ত্রিবেণী সঙ্গমে এটি নিছক একটি বারোয়ারী অনুষ্ঠান নয়, এলাকাবাসীর আবেগ-মথিত হৃদয়ের প্রাণের পুজো।

থিম ও ঐতিহ্য:
শহরের উজ্জ্বল আলোর প্রতিভাস থেকে অনেক দূরে গ্রাম ছাড়া রাঙামাটির ধারে অত্যাধুনিক থিমের জটিলতামুক্ত সাবেকী চালচিত্র ও পটশিল্পকে সামনে রেখে মায়ের সনাতনী মাতৃভাবেরই প্রাধান্য এখানে। সৃষ্টি-সুখের উল্লাসে হাতে গড়া পৌরাণিক আবহে মাতৃপূজার পরিমন্ডল।

দায়বদ্ধতাঃ
জল-কাদা-মাটির সঙ্গে সম্পৃক্ত সাধারণ কৃষিজীবি মানুষের এই পুজোয় বাংলার লোক শিল্প এবং শিল্পির প্রতি দায়বদ্ধতায় আমাদের এই পুজোর অনুষ্ঠান সূচীতে নেই কোন TV সিরিয়াল বা সিনেমার নায়ক-নায়িকার গ্ল্যামারাস পদার্পণ কিংবা কোন হেভিওয়েট রাজনৈতিক নেতা-নেত্রীর সদর্প উপস্থিতি। সূচীতে থাকে ছৌনাচ, ঝুমুর, বাউল, কীর্তন, কথকতা, মঙ্গলগীতি, পুতুলনাচ, স্থানীয় কচি-কাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও হারিয়ে যেতে বসা যাত্রা শিল্প। পৌরাণিক যাত্রা "সমুদ্র মন্থন" স্মৃতির মণিকোঠায়।

Puja voting code
SUN0758
WhatsApp VOTE SUN0758 to +91 91470 77170
Live rank #325 0 votes

Voting opens soon — keep this code ready!