ITC - Enduring Value Sunrise Pure Masala

Sanka Sarbojanin Durga Puja Committee

Raghunathpur, Purulia

প্রত্যেক বছরের মতো ২০২৫ সালেও আমাদের এলাকার অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা কমিটি আয়োজন করছে এক অনন্য দুর্গোৎসব। পূজোর আনন্দে এ বছরও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের গর্বের বিষয়। শুধু পূজো নয়, এর সঙ্গে আমরা সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতাও পালন করে চলেছি।
২৮শে সেপ্টেম্বর ২০২৫-এ পূজোর সূচনা হবে স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে (সকাল ৯টা থেকে)।
মহাষষ্ঠীতে (২৯শে সেপ্টেম্বর) মা দুর্গার শুভ আগমন উপলক্ষে থাকবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, যা এলাকার দুস্থ মানুষদের জন্য আয়োজিত। রাতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
৩০শে সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর—এই দুইদিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা: কুইজ, আবৃত্তি, সংগীত, নাটক ও হাস্যকৌতুক।
সকল বয়সের মানুষের অংশগ্রহণে পূজোর আনন্দ বহুগুণে বাড়বে বলে আমাদের বিশ্বাস।
২রা অক্টোবর ২০২৫-এ যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হবে।
আপনাদের সকলকে আমাদের পূজোর নানা আয়োজন ও সামাজিক কর্মসূচিতে সাদর আমন্ত্রণ জানাই।

Puja voting code
SUN0791
WhatsApp VOTE SUN0791 to +91 91470 77170
Live rank #334 0 votes

Voting opens soon — keep this code ready!