Barabazar Upar Para Sarbojanin Durga Puja Committee
Barabazar, Purulia
আমাদের পুরুলিয়া জেলার অন্তর্গত বরাবাজার উপরপাড়া সার্বজনীন দুর্গাপূজার এবছর দশম বর্ষ।পাড়ার সকলের অংশগ্রহণে পুজো সফল ভাবে হয়ে আসছে বিগত নয় বৎসর ধরে।আমাদের পাড়ার পুজোর ইতিহাস বলতে গেলে শুরুটা করতে হয় ২০১৫ সালে ফিরে যেতে হয়। বরাবাজার একটি প্রাচীন জনপদ,,প্রায় প্রতিটি পাড়ায় পুজোর সময় আলো,ধ্বনি,,ঢাকের আওয়াজ সহকারে পুজো হলেও আমাদের উপরপাড়া থেকে যেতো অন্ধকারেই। পুজোর সময় যাতে আমাদের পাড়ায় স্বল্প আয়োজন হলেও সকলের আন্তরিকায় পুজো হোক এ মনস্কামনা নিয়ে শুরু হবে পুজো।।কিন্তু দুর্গাপূজার আয়োজনের যা খরচ তাতে কিভাবে সম্ভব? সকলের আলোচনায় প্রস্তাব উঠে এল আমাদের ২৫০ টি পরিবারের সকল মহিলারা প্রতিদিন ১ টাকা করে সঞ্চয় করে মাসে ৩০ টাকা বাৎসরিক ৩৬৫ টাকা সংগ্রহ করে পুজো হবে। এভাবে শুরু হলো আমাদের পাড়ার পুজো।।যা "১ টাকার পুজো নামেও পরিচিত"। বিগত নয় বৎসর ধরে আমাদের পাড়ার পুজোয় সকলের অংশগ্রহণ থাকে চোখে পড়ার মতো।।পুজোর দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আন্তরিকতায় ছোঁয়া থাকে সর্বত্র। আমাদের পুজোর আর একটি বিশেষত্ব হলো " বিজয়া সম্মিলনী "প্রতিমা বিসর্জনের দিনে প্রতিমা নিরঞ্জন করার পর পাড়ার সকলের জন্য বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়,পাড়ার প্রতিটা নাগরিক অংশগ্রহণ করে একে অপরের শুভেচ্ছা বিনিময় করে।আমরা প্রতিবছর বরাবাজার থানা কমিটি থেকে পুরষ্কৃত হয় আসছি,,জেলা থেকেও পুরষ্কার পেয়েছি। এভাবেই পুজো চলে আসছে।এবারের পুজো আমাদের দশম বর্ষ। সকলের সহযোগিতায় পুজো সার্বিক সফল হোক।