Bagda Sarbojanin Durga Puja Committee
Puncha, Purulia
অত্যন্ত প্রাচীন এক জনপদ বাগদা আকবর বাদশাহের আমল থেকে পরগনা হিসাবে পরিচিত। সেই বাগদাগ্রামের শতাব্দীপ্রাচীন সার্বজনীন দুর্গাপূজার সূচনা ঠিক কবে হয়েছিল তার সঠিক সাল অরিখ জানা সম্ভব নাহলেও ।বর্তমান বন্দ্যোপাধ্যায় এর বংশের ষষ্ঠ পূর্বপুরুষ ধর্মপ্রাণ স্বর্গীয় রামসুন্দর বন্দ্যোপাধ্যায় বংশের ষষ্ঠ পূর্বপুরুষ ধর্মপ্রাণ স্বর্গীয় রামসুন্দর বন্দ্যোপাধ্যায় আনুমানিক দেড়শত বৎসর পূর্বে পারিবারিকভাবে শুরু করেছিলেন বলে জানা যায় । বেশ কয়েক বছর এভাবে চলার পর পুজোতে কিছু অঘটন ঘটায়। মায়ের স্বপ্নাদেশ পেয়ে তা বাগদা ষোলোআনাকে দেওয়ার সিদ্ধান্ত নেন । এবং গ্রামবাসী তো সাদরে গ্রহণ করে বলেই জনশ্রুতি। প্রথমে খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরে পুজো শুরু হলেও পরবর্তীকালে গ্রামবাসী সকলের সাহায্য সহযোগিতায় মন্দিরটি সংস্কার হয়। শুরুর রীতি অনুসরণ করে মা আজও পূজিত হন একচালায় এবং মায়ের মূর্তিতে সাবেকিয়ানার ছাপ। শ্রদ্ধা-ভক্তির সঙ্গে যাগ-যজ্ঞ সহ বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মায়ের পূজো এবং সন্ধ্যারতির পরে মন্ডপে 'দিগাম্বরী নৃত্য' যা আবহমান কাল থেকে চলে আসছেতা, একটি স্বতস্রতার নিদর্শন। নবমীর দিনে মায়ের অন্নভোগের প্রসাদী, ধনী গরিব নির্বিশেষে রাস্তায় পাত পেড়ে গ্রহণ করার যে দৃশ্য, তা এক মনোমুগ্ধকর। দশমীর সকালে দেবীর নবপত্রিকা নিরঞ্জনের যাত্রাপথে মায়েরা তাদের শিশু সন্তানদের অবলীলায় রাস্তায় শুইয়ে দেয় তাদের মঙ্গল কামনায়। অত্যন্ত সন্তর্পণে সেই শিশুদের ডিঙিয়ে পেরিয়ে যেতে হয় পালকিবাহক তথা পূজারী পুরোহিতদের, যা অনুভূতি।