ITC - Enduring Value Sunrise Pure Masala

Indra Pastha Colony Durga Puja

Raghunathpur, Purulia

ইন্দ্রপ্রস্থ কলোনী দূর্গাপূজা এ বছরও ভক্তি, আধ্যাত্মিকতা ও সামাজিক বার্তায় ভরপুর এক বিশেষ আয়োজন করেছে। দেবী মহামায়া, যিনি আদ্যাশক্তি ও বিশ্বসৃষ্টির মূলশক্তি, তাঁর আবির্ভাব ও মহিমার কাহিনি থেকেই আমাদের এ বছরের থিমের অনুপ্রেরণা। পৌরাণিক কাহিনি অনুযায়ী, যখন সৃষ্টির আদি কালে বিষ্ণু যোগনিদ্রায় আবিষ্ট ছিলেন, তখন তাঁর নাভিকমল থেকে ব্রহ্মার জন্ম এবং কর্ণমূল থেকে মধু-কৈটভ নামে দুই অসুরের আবির্ভাব ঘটে। দেবী মহামায়ার কৃপায়ই বিষ্ণু অসুরদ্বয়কে বধ করেন এবং মধু-কৈটভের মেদ থেকেই পৃথিবীর জন্ম হয়। একইভাবে, দুর্গামাসুর বেদ চুরি করলে ও মহিষাসুর অত্যাচার চালালে দেবী শতাক্ষী ও মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভূত হয়ে জগতকে রক্ষা করেন।
এই চিরন্তন শক্তির রূপায়ণেই আমাদের পুজো মন্ডপ সাজানো হয়েছে। “নো থার্মোকল ইউসেজ” উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব পূজা করার অঙ্গীকার নিয়েছি আমরা। এ বছরের থিমে ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত স্টারি নাইট পেইন্টিং-এর আদলে ইমপ্যাস্টো স্টাইলে গড়ে তোলা হয়েছে উত্তাল জলরাশির এক মায়াবী পরিবেশ। এর মধ্যেই প্রতিফলিত হয়েছে দেবী শতাক্ষীর অশ্রুবর্ষণ ও মহামায়ার অসুরবধ। আলো, রঙ ও সৃজনশৈলীর মাধ্যমে মন্ডপ ও প্রতিমা এক অনন্য বার্তা দিচ্ছে—দেবী শুধু অসুরদলনী নন, তিনি জীবনের রক্ষক, সৃষ্টির ধারক এবং মানবতার আলোকদিশারী।
এই ভাবনাই আমাদের দুর্গোৎসবকে শুধু ধর্মীয় নয়, সামাজিক ও পরিবেশগত দিক থেকেও অনন্য করে তুলেছে।

Puja voting code
SUN0808
WhatsApp VOTE SUN0808 to +91 91470 77170
Live rank #340 0 votes

Voting opens soon — keep this code ready!