Chepra Durga Puja Comitee
Purulia, Purulia
পুরুলিয়া জেলার ভাংড়া অঞ্চলের চেপড়া গ্রাম একটি শান্তিপ্রিয় গ্রাম যেখানে হিন্দু-মুসলমান মিলিতভাবে বসবাস করেন। একসময় এখানে দুর্গাপূজা হত না। গ্রামের তরুণরা পাশের গ্রামে পূজা দেখতে গেলে সেখানকার বাসিন্দারা তাদের উপহাস ও অশ্লীল কথায় আক্রমণ করত। এতে গ্রামবাসীর মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয় এবং সংকল্প নেয়া হয় যে চেপড়া গ্রামে নিজস্ব দুর্গাপূজা শুরু করতে হবে। তিলি সমাজের প্রায় ৫০–৬০ পরিবার একত্রিত হয়ে সভা ডাকেন। পুরুলিয়ার অর্জুনজোড়ার পুরোহিত ও গ্রামের ব্রাহ্মণরা এ উদ্যোগে সহযোগিতা ও বংশানুক্রমে পূজার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন। পূজাস্থল হিসেবে শিবমন্দির বেছে নেয়া হয়। কয়েকজন স্বজাতি মা দুর্গার নামে জমি দান করেন এবং প্রতিজ্ঞা করেন যে তাতে ভবিষ্যতে কেউ দাবি করবেন না। ১৩৪৩ বঙ্গাব্দে প্রথম দুর্গাপূজা শুরু হয়, ব্যয় হয় মাত্র ৩৩ টাকা যা সব পরিবার ভাগাভাগি করে বহন করে। পূজার স্থায়ী ফান্ড গড়ে তোলা হয়—বিবাহে ১ টাকা, প্রথম সন্তান হলে ৪ আনা, জমি ক্রয়ে ১% দুর্গার নামে দিতে হবে। জমিদান ও চাষের আয় থেকেও পূজার অর্থ সংগ্রহ চলতে থাকে। প্রথমে খড়ের চালার মন্দির থাকলেও পরে পাকা মন্দির নির্মিত হয়। প্রায় ৬০ বছর পূজা পরিচালনার পর তা যুবসমাজের হাতে যায়। আর্থিক ঘাটতি পূরণে তারা বর্ধিত চাঁদা চালু করে। সময়ের সাথে মন্দির জীর্ণ হয়ে পড়লে ২০১৯ সালে নতুন পূজা কমিটির উদ্যোগে পুনর্নির্মাণ শুরু হয়। প্রত্যেকে স্বেচ্ছায় অর্থ, রঙ, টাইলস, গেট