Lalbazar Sarbojonin Durga Puja Committee
Daspara, Uttar Dinajpur
শারদ শুভেচ্ছায় লালবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি।
এ বছর আমাদের থিম "দুর্গার অঙ্গ দান "
আমরা ভিন্ন ঋতুতে - দশ ভূজার বিভিন্ন নামে পূজা করলেও প্রকৃত পক্ষে মা দুর্গাকেই পূজা করে থাকি।
তাহলে এই দুর্গা দেবী কে কিভাবেই বা শ্রী শ্রী দুর্গা দেবী আবির্ভাব হয়েছিল তার বিবরণ আমাদের লালবাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে "দুর্গার অঙ্গদান" থিম এর মাধ্যমে পৌরানিক কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
মহিষাসুরের অত্যাচারে স্বর্গ, মর্ত্য,পাতালবাসী অতিষ্ঠ হয়ে পরিত্রাণের জন্য দেবতাগনের স্বরণাপন্ন হলে, নিম্ন বর্ণিত দেব দেবীগণের সম্মিলিত তেজ পুঞ্জ থেকে নিম্ন বর্ণিত অঙ্গ প্রদান ও অস্ত্র প্রদানের মাধ্যমে একজন মহীয়সী অপরূপ সুন্দরী নারী রূপ তৈরি হয়, যার নাম অসুর নাসিনি - মা দুর্গা
মারকান্ডেয় পুরান মতে
শিব দিয়েছিলেন মুখমণ্ডল ও ত্রিশূল, ইন্দ্র দেব - ধর,বিষ্ণু- বাহু, যম- চুল , চন্দ্রদেব -স্তন, অষ্টবসু- পদাঙ্গুলি ,পৃথিবী- নিতম্ব, ব্রহ্মা - পদযুগল, বরুণ- জঙ্ঘা, কুবের - নাক, অগ্নিদেব - ত্রিনয়ন,বায়ুদেব - কান,প্রজাপতি - দাঁত, সন্ধ্যা - ভ্রু, প্রভুত দেবদেবীগণের তেজপুঞ্জ থেকে দুর্গার সৃষ্টি হয়,তদুপরি বিভিন্ন অস্ত্র ও অলংকারে সজ্জিত করে অসুর বধের উপযোগী করে তোলেন। তার পর অসীম শক্তিশালী মা দুর্গা - মহিষাসুরকে বধ করেন । এই কাহিনী তুলে ধরা হচ্ছে