Mandal Para Durga Puja Committee
Islampur, Uttar Dinajpur
মণ্ডল পাড়া দুর্গাপূজা কমিটি, ইসলামপুর-এর পরিচালনায় ২০২৫ সালে ইসলামপুরবাসীর জন্য নিয়ে আসছি এক অনন্য পূজো আয়োজন। এ বছর আমাদের প্যান্ডেলের থিমে থাকছে প্রকৃতির ছোঁয়া। বিশেষভাবে উল্লেখযোগ্য একটি উপাদান হল পাম্পাস ঘাস, যা সুদূর বিদেশ থেকে আনা হয়েছে। এর সঙ্গে ব্যবহৃত হয়েছে নারকেল দড়ি, জলের পাইপ প্রভৃতি প্রাকৃতিক ও পুনর্ব্যবহারযোগ্য উপাদান, যা পুরো প্যান্ডেলটিকে এক অভিনব রূপ দিচ্ছে।
আলোকসজ্জার ক্ষেত্রে থাকছে শ্রী রামচন্দ্রের মন্দির-থিমে তৈরি বিশেষ আলো ও ডিজাইন, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে নিঃসন্দেহে। আমাদের প্রতিমা আসছে শিলিগুড়ি থেকে, যা এই বছরের আরও একটি বিশেষ আকর্ষণ। শিল্প-সৌন্দর্য, পরিবেশ সচেতনতা ও ধর্মীয় ভাবনার এক অপূর্ব মেলবন্ধন ঘটতে চলেছে আমাদের এই পূজোয়।
আমরা আন্তরিকভাবে ইসলামপুরবাসী ও আশেপাশের সকল মানুষকে আমাদের পূজোতে উপস্থিত থেকে এই সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানাই।
আপনাদের উপস্থিতিই আমাদের প্রেরণা।
ধন্যবাদান্তে,
মণ্ডল পাড়া দুর্গাপূজা কমিটি, ইসলামপুর