Hetampur Thakur Para Sarbojanin Durga Utsav
Hetampur, Birbhum
হেতমপুর গ্রাম, যা বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত, তার রাজকীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য সুপরিচিত। এই গ্রামের প্রতিটি কোণে মাধবী রঞ্জন চক্রবর্তী মহাশয় ও রাজ পরিবারের স্মৃতি ছড়িয়ে আছে। আমাদের জন্য, হেতমপুরে বাস করা একটি বিশেষ গর্বের ব্যাপার, কারণ এখানে শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং উৎসবের মধ্যে এক সুন্দর সমন্বয় দেখা যায়।
হেতমপুরের ঠাকুরপাড়া হলো এক বৈচিত্রময় একটি পাড়া | এখানে রাজা মহারাজাদের স্মৃতি ধারণ করা সরস্বতী মন্দির এবং রাজপ্রাসাদ এখনও স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। অতীতে এখানকার দুর্গাপূজা ছিল রাজকীয় মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক, তবে বর্তমানে তা প্রথাগত রীতিনীতি অনুসরণ করেই পালিত হয়। এই অঞ্চলের দুর্গাপূজার বিশেষত্ব হল পটচিত্রের মাধ্যমে প্রাচীন ঐতিহ্য এবং সাবেকি রীতির সংরক্ষণ।
এখানকার সার্বজনীন দুর্গোৎসব একসঙ্গে মিলিত প্রচেষ্টা এবং উদ্যোগের ফল। ব্রাহ্মণ সংস্কৃতির প্রভাব, রাজ পরিবারের ঐতিহ্য এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় পূজার অনুষ্ঠান প্রতিবারই সাফল্যের সাথে পালিত হয়। চার দিন ধরে চলা এই পূজায় আনন্দের উজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়, এবং পুরো পাড়া একসঙ্গে মেতে ওঠে।