ITC - Enduring Value Sunrise Pure Masala

Barabazar Sarbajanin Durga Utsav

Rajnagar, Birbhum

বীরভূম জেলার একটি অন্যতম প্রান্তিক গ্রাম হলো রাজনগর। এই রাজনগর বড়বাজার এ বহু প্রাচীন দূর্গা পূজা গুলির মধ্যে অন্যতম হলো রাজনগর সার্বজনীন দূর্গা পূজা। বহুদিন পূর্বে এই পূজা বড়বাজারের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় । পরবর্তী কালে দেবেন্দ্রনাথ দাস , পরেশচন্দ্র মজুমদার , মাধব কুমার দত্ত এবং স্থানীয় সকল জনগণ দের সহযোগিতায় আনুমানিক ১৯৭৫ সাল নাগাদ দূর্গা মন্দির স্থাপিত হয়ে। সেই সময় থেকেই মন্দিরে প্রতি বছর দূর্গা পুজো অনুষ্ঠিত হয়ে। সব মিলিয়ে প্রায় শতাব্দী প্রাচীন এই দূর্গা পুজো ,এখানে মা দূর্গা নিজের বৈষ্ণবী রূপে পূজিত হন। প্রতি বছরের ন্যায় এই বছর ও দূর্গা পুজো তে আকর্ষ্ণীয় প্যান্ডেল সাংস্কৃতিক মঞ্চ এবং থিম বিশিষ্ট আলোক সজ্জার আয়োজন করা হচ্ছে। বাবা শিবের মূল আলোক সজ্জার গেট সাথে আলোক সজ্জার মাধ্যমে গ্রামের সহজ সরল পরিবেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে। মা দূর্গা প্রাচীন রীতি অনুযায়ী ঢাকের সাজ এ সজ্জিত হবেন। মায়ের সন্তানের প্রতি ভালোবাসার মিষ্টি রূপ মা দুর্গার মূর্তি তে প্রতিফলিত হবে। পুজোতে প্রতি বছরের মতন এ বছর ও সাঙস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে যার মাধ্যমে সমাজের সকল অধিবাসীরা অংশগ্রহণ করবেন এবং নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন । ঐতিহাসিক কালিদহ পুকুর থেকে দোলায় মায়ের আগমন ঘটবে , সমাজের সর্ব স্তরের মানুষ অংশগ্রহণ করবে প্রাচীন এই পুজো তে।

Puja voting code
SUN0837
WhatsApp VOTE SUN0837 to +91 91470 77170
Live rank #349 0 votes

Voting opens soon — keep this code ready!