Maa Bhagabati Durga Mandir
Rajnagar, Birbhum
মা ভগবতী দূর্গা মন্দির দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয় , এটি সামাজিক মিলনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই উৎসবে মানুষ নতুন পোশাকে সজ্জিত হয় এবং একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে। আমাদের ভগবতী মন্দিরের দূর্গাপুজা অনেক দিন পূরানো পূজা। প্রায় 50 বছর ধরে সঠিক নিয়ম মেনে চলে আসছে। যেখানে দেবী দুর্গার মহিষাসুর বধের মাধ্যমে অশুভ শক্তির বিনাশের কাহিনী উদযাপন করা হয়। মহালয়ার দিন থেকে দেবীর আগমন বার্তা ঘোষিত হয়। এবং পুজো শুরু হয়। দুর্গাপূজায় নবপত্রিকা একটি বিশেষ অংশ যা দেবীর সঙ্গে থাকে। দেবী দুর্গা তার সন্তানদের ( গণেশ লক্ষ্মী কার্তিক স্বরস্বতী) সাথে এই মর্তে অবতরণ করেন। ষষ্ঠীর দিন দেবীর বোধন ও পুজোর মূল পর্ব শুরু হয়। সপ্তমীর দিন ধুমধাম করে মায়ের পূজা হয়। মায়ের ভক্তরা উপবাস থেকে মহা অষ্টমীর অঞ্জলি দেয়। প্রচুর ভক্তগণ মা দুর্গার দর্শন করতে আসেন আমাদের মন্দিরে। নবমী দিন ও প্রচুর ভক্তের সমাগম হয়। সমস্ত ভক্তগণকে প্রত্যেক দিন প্রসাদ বিতরণ করা হয়। নবমীর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে বিজয়ীদের ট্রফি দেওয়া হয়। অবশেষে আসে বিজয়া দশমী।ওই দিন পাড়ার মেয়েরা সিঁদুর খেলায় মাতোয়ারা হয়ে যায়। এবং সবশেষে মা দুর্গার প্রতিমা নিরঞ্জন করা হয়। দুর্গাপূজা হলো হিন্দু ধর্মের একটি বার্ষিক উৎসব যেখানে দেবী দুর্গা মহিষাসুর বধের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ