ITC - Enduring Value Sunrise Pure Masala

Agardanga Loknath Sangha

Agardanga, Purba Bardhaman

স্মৃতির চর্চায় লোকনাথ সংঘ
আয়োজক: আগরডাঙা লোকনাথ সংঘ
২৬ বছর আগে, যখন আশেপাশে কোনো দুর্গাপূজোর আয়োজন ছিল না, তখন মা দুর্গার দর্শন করতে গ্রামের মানুষদের যেতে হতো অনেক দূর। সেই অভাব থেকেই জন্ম নেয় লোকনাথ সংঘ—একটি কুঁড়েঘরকে কেন্দ্র করে শুরু হয় শারদ উৎসবের যাত্রা। কয়েকজন সদস্যের অদম্য প্রচেষ্টায় ২০০০ সালে মাত্র ৫০ হাজার টাকা বাজেটে হয় প্রথম পূজোর আয়োজন।
প্রথম থেকেই পথটা ছিল কঠিন। গ্রামেঘুরে অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ, স্বপ্ন দেখা—সেই সব চেষ্টার ফসল আজকের সুসংগঠিত লোকনাথ সংঘ। সময়ের সঙ্গে বাড়তে থাকে সদস্য সংখ্যা, শক্তি ও স্বপ্ন। একসময়ের কুঁড়েঘর আজ পূর্ণাঙ্গ মন্দিরে রূপান্তরিত, যা সম্ভব হয়েছে সংঘের সদস্য ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায়।
২০২৫-এ লোকনাথ সংঘ তার ২৬তম দুর্গাপূজো পালন করতে চলেছে, এবার প্রায় ৫ লক্ষ টাকার বাজেটে। পূজোর সঙ্গে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক প্রকল্প।
আমরা কৃতজ্ঞ "সানরাইজ" এর প্রতি, আমাদের গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য।
এই পথ চলা শুধু পূজোর নয়—এ এক আত্মপরিচয় গড়ে তোলার গল্প।
ধন্যবাদান্তে,
লোকনাথ সংঘ

Puja voting code
SUN0841
WhatsApp VOTE SUN0841 to +91 91470 77170
Live rank #352 0 votes

Voting opens soon — keep this code ready!