ITC - Enduring Value Sunrise Pure Masala

Fakirpur Bariyari Puja Committee

Saherabazer, Purba Bardhaman

মায়ের আগমনে
শরতের নীল আকাশে ভেসে চলে পেঁজা মেঘের ভেলা,
কাশবনে দুলে ওঠে বাতাস, শিউলি ছড়ায় সুরভি মেলা।
মা দুর্গার আগমনে জাগুক প্রাণে আনন্দের বন্যা,
সব বিভেদ ভুলে, গড়ে উঠুক একতার নতুন কথা।
আমাদের ছোট্ট গ্রাম ফকিরপুরে, মা তুই বিরাজ সারাবেলা,
তোর কৃপায় আসুক সুখ-শান্তির উষ্ণ আলোকধারা।
শরতে দুর্গা, বৈশাখে সিমলাকালির রূপে—
অশুভ শক্তি বিনাশে, তোর চরণে রাখি প্রণিপাতে।
এসো মা গজে চড়ে, ফকিরপুরে তুই আবার,
তোর আগমনে ভরে উঠুক প্রাণে উৎসবের অভিসার।
দাও তোর কালি রূপের গর্জন, মানব রূপী অসুর হোক পরাজিত,
দিক দিগন্তে ছড়াক শান্তির জয়গান অপ্রতিরোধিত।
ষষ্ঠীর বোধনে উঠুক উৎসবের সুর,
সপ্তমীর প্রাতে শুরু হোক পুজোর গীতিময় গুরূর।
অষ্টমীর অঞ্জলিতে মিশুক সাড়ি-পাঞ্জাবির গল্প,
নবমীর কুমারী পুজোয় ফুটুক দেবীর পবিত্র রূপ।
দশমীর সিঁদুরে চোখ ভিজে যাক, বিদায়ের সুরে,
ফকিরপুরের প্রতিটা প্রাণে, সুখ-শান্তি ফিরুক ঘুরে।

Puja voting code
SUN0847
WhatsApp VOTE SUN0847 to +91 91470 77170
Live rank #355 0 votes

Voting opens soon — keep this code ready!