ITC - Enduring Value Sunrise Pure Masala

Lakhisagar Sarbojonin(New)

Lakhisagar, Bankura

লক্ষীসাগর পুরাতন দুর্গামেলা যাওয়া এবছর ২৯৬ তম বর্ষে পদার্পণ । থিম পুজোর বহুলতায় নয়, বনেদিয়ানা ষোলআনা বজায় রেখে এলাকার জনসাধারণের এক মিলিত উৎসবে পরিণত হয়েছে দীর্ঘ পথ পেরিয়ে। ঝলমলে আলোর দৃশ্যমানকে হারিয়ে দিয়ে সাবেকিআনায় বৈষ্ণবী রীতিতে পুজোয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে কয়েক বছর ধরে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহায়তায় ও আন্তরিকতায় শাল খুঁটিও খড়ের ডালায় যে আনন্দ উৎসবের সূচনা হয়েছিল তিন শতক আগে তা আজও মানুষের ধর্মীয় বিষাদের অন্যতম পথিকৃৎ হয়ে তার প্রভা ছড়িয়ে যাচ্ছে । ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শারদ উৎসবের রীতি ও ধর্মীয় আচারকে বজায় রেখে আমাদের পূজা এগিয়ে চলছে ভবিষ্যতের দিকে । শুভ সপ্তমীতে বন্যার্তে শোভাযাত্রার মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গণে নবপত্রিকার আগমন দিয়ে যে উৎসবের সূচনা হয় তা অষ্টমিত সন্ধি পূজা ও বলিদান এবং মায়ের ভক্তা, পুকুর থেকে স্নান সেরে দীর্ঘ পথ মাটিতে গড়িয়ে গড়িয়ে পেরিয়ে আসে সহস্রাধিক মানুষ । মায়ের মন্দিরে পূর্ণ লাভের আশায় যা এক বিশেষ প্রথা আমাদের পূজাকে স্বতন্ত্র করে তোলে । মহানবমীতে বলিদান সন্ধ্যা আরতি এরপর মহা দশমীতে যা আমাদের মত ছোট অঞ্চলের পূজা উদ্যোক্তাদের মধ্যে থাকে বিশেষ ব্যস্ততার দিন ।

Puja voting code
SUN0855
WhatsApp VOTE SUN0855 to +91 91470 77170
Live rank #361 0 votes

Voting opens soon — keep this code ready!