Dkashin Bantra Nirvick Sangha
Kadamtala, Howrah
দক্ষিণ ব্যাঁটরা নির্ভীক সংঘের শারদীয়া দুর্গোৎসব এ বছর দ্বাদশ বর্ষে পদার্পণ করল। আমাদের পূজো বরাবরের মতোই সাবেকিয়ানার আবহে অনুষ্ঠিত হয়। পূজার সমস্ত রীতি ও রেওয়াজকে ঐতিহ্যের সঙ্গে অটুট রেখে সাজানো হবে প্যান্ডেল, যেখানে একচালার প্রতিমা প্রতিষ্ঠিত হবে। ঠাকুর দালানের আদলে সুসজ্জিত মণ্ডপে থাকবে পাড়ার মহিলাদের হাতে আঁকা আল্পনা, যা পূজার আবহকে আরও মনোমুগ্ধকর করে তুলবে।
শুধু প্রতিমা দর্শনেই সীমাবদ্ধ নয় আমাদের পূজা। সংঘের সদস্য, সদস্যা এবং কচিকাঁচাদের নিয়ে আয়োজিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও চণ্ডীপাঠের সমন্বয়ে পরিবেশিত হবে বিশেষ লাইভ মহালয়া, যা দর্শকদের কাছে হবে অনন্য অভিজ্ঞতা।
এবারের শারদীয়ার শুভ সূচনা হবে চতুর্থীর দিন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। প্রতিবছরের মতো এবারও আমরা চাই, সকল শ্রেণির মানুষ একসঙ্গে মিলেমিশে এই আনন্দ উৎসবে শরিক হোক। দক্ষিণ ব্যাঁটরা নির্ভীক সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ—আসুন, আমরা একসাথে শারদীয়া উৎসবকে আনন্দ, ভক্তি ও সম্প্রীতির রঙে রাঙিয়ে তুলি।