Unnayani Seba Samiti
Nischinda, Howrah
কন্টাই ইউথগিল্ডের এবারের মণ্ডপসজ্জা অনন্য—রাজস্থানের শীশমহলের অনুকরণে নির্মিত। বাঁশ, কাঠ, প্লাই আর কাচের শিল্পসম্মত ব্যবহারে ফুটে উঠছে সেই ঐতিহাসিক স্থাপত্যের রূপ, যা রাজপুত রাজা মান সিং ১৭২৭ সালে সম্পূর্ণ করেন। প্রায় তিন শতাব্দী আগে দেশীয় শিল্পীরা যে দক্ষতায় শীশমহল নির্মাণ করেছিলেন, তার স্মৃতি ও শিল্পনৈপুণ্যকে পুনরুজ্জীবিত করাই আমাদের উদ্দেশ্য। রঙিন কাচ ও আয়নার প্রতিফলনে একটি প্রদীপও যেন হাজার আলোর সমারোহ ছড়িয়ে দেয়—এই বিস্ময়কে আমরা মণ্ডপসজ্জার মাধ্যমে ফিরিয়ে আনছি মানুষের মনে।
অন্যদিকে, আবেগ, ঐতিহ্য ও ভালোবাসার প্রতীক উন্নয়নী সেবা সমিতি দুর্গাপুজো কমিটি পদার্পণ করছে হীরক জয়ন্তী বর্ষে। ১৯৫০ সালে এলাকার প্রবীণ ও নবীনদের উদ্যোগে শুরু হয়েছিল এই পূজা, প্রথমে বিদ্যালয়ের অন্দরে, পরে বিদ্যালয়ের মাঠে। ধীরে ধীরে তা এলাকার অন্যতম গর্বে পরিণত হয়। দেবীর বোধন থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটি রীতি নিষ্ঠার সাথে পালন হয়, সঙ্গে থাকে ঢাকের বোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মহাষ্টমী ও সন্ধ্যাপুজোর আবহ, আর বিজয়ার সিঁদুরখেলার আবেগ।
চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে আজও এই পূজা ৭৫ বছরের ইতিহাস বহন করছে। আধুনিকতার ছোঁয়া ও আন্তরিক ভালোবাসা মিশিয়ে এবারের হীরক জয়ন্তী উৎসবকে স্মরণীয় করে তুলতে আমাদের প্রত্যয়—“আমরা করব জয় নিশ্চয়।