ITC - Enduring Value Sunrise Pure Masala

Bantra Union

Kadamtala Howrah, Howrah

সানরাইজ আয়োজিত শারদ সম্মানে অংশগ্রহণ করতে পেরে আমরা আন্তরিকভাবে গর্বিত ও আনন্দিত। আমাদের দুর্গোৎসব এ বছর ৯৪তম বর্ষে পদার্পণ করলো। ১৯৩১ সালে কয়েকজন দূরদর্শী ও সমাজনিষ্ঠ মানুষের স্বার্থহীন অবদানে এই পূজার সূচনা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের দিনগুলিকে সাক্ষী রেখে আমাদের এই পূজা ক্রমাগত এগিয়ে চলেছে, সঙ্গে নিয়েছে তার সমৃদ্ধ ঐতিহ্য ও চিরন্তন সাবেকিয়ানাকে।
সময়ের স্রোতে অনেক কিছু পাল্টেছে, তবে আমাদের পূজা প্রতি বছরই সাবেকিয়ানা ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন ঘটিয়ে সমাজকে এক অনন্য দৃষ্টান্ত উপহার দিয়ে এসেছে। এ বছর আমাদের ভাবনা— “অন্তরালে”।
আমাদের থিমে ফুটে উঠবে মহামানবদের শিক্ষা ও প্রেরণা, যারা কখনো প্রচারের আলোয় আসেননি, কিন্তু তাঁদের আদর্শ প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেছে। বিশেষভাবে আমরা তুলে ধরতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনদর্শন। তাঁরা অন্তরালে থেকেও সমাজে যে দিশা দেখিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান সমাজব্যবস্থায় তাঁদের চিন্তা-ভাবনা আমাদের পথ দেখাতে পারে, তাই আমাদের পূজার মণ্ডপে এই মূল্যবোধ ও দর্শনের বহিঃপ্রকাশ ঘটবে।
এই উৎসব শুধু ভক্তির নয়, চিন্তারও। দেবী দুর্গার আবাহনের পাশাপাশি আমরা সমাজকে নতুন দিশা ও আশার আলো দেখানোর চেষ্টা করব।

Puja voting code
SUN0862
WhatsApp VOTE SUN0862 to +91 91470 77170
Live rank #366 0 votes

Voting opens soon — keep this code ready!