Howrah Youth Star
Belgachia, Howrah
সার্বজনীন দুর্গোৎসব করার পরিকল্পনা নিয়েই 1972 সালে কিছু জাতীয়তাবাদী মানুষকে নিয়ে এই সংগঠন তৈরি হয়েছিল। মুখ্য ভূমিকায় ছিলেন শ্রী তুষার কান্তি পাল, শ্রী অলোক বিশ্বাস, নবীন দাস, শ্রী বরেন দাস, দীপক মুখার্জি সহ পল্লীর বেশ কিছু তরুণ যুবক । তাদের মনে ইচ্ছে ছিল পিছিয়ে পড়া এই এলাকায় দুর্গাপূজা কে কেন্দ্র করে শারদীয়া উৎসবের মাধ্যমে এলাকার মানুষকে সংঘটিত করে ,জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে।
প্রথম থেকেই এই কাজে সহায়তা করেছেন শ্রদ্ধেয় শ্রী কান্তি ভূষণ ভট্টাচার্য এবং স্বর্গীয় অতুল্য ঘোষের পরিবার।
আশেপাশের কলোনির মিশ্র সংস্কৃতির সংমিশ্রণে গড়ে ওঠা এই ক্লাব ছিল এলাকার মানুষের স্বপ্ন। দেবী দুর্গা এখানে কেবল দেবী নন, বরং মাতৃশক্তির প্রতীক—যাঁর পূজার মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয় এবং পারিবারিক বন্ধন দৃঢ় হয়। সময়ের সাথে এলাকার যুবকরা এই পূজাকে কেন্দ্র করে সারা বছরের উৎসবের নেপথ্য কারিগর হয়ে ওঠে।
আটপৌরে ঘরানার সাবেকি দেবীমূর্তি এই পূজার মূল ভাবনা। আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা যুবসমাজের কাছে এই শারদোৎসব আজও প্রাণের মুক্ত বাতাসের জানালা।
সময়ের পরিবর্তনে মানুষের রুচি ও চাহিদা বদলালেও আমাদের দুর্গোৎসবের মূল ভাবনা অটুট। মাতৃ আরাধনার মাধ্যমে আজও এ উৎসব সামাজিক বন্ধন দৃঢ় করে, মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব, সহযোগিতা ও সুস্থ পরিবেশের বার্তা ছড়ায়। ৫৪ বছরে পদার্পণ করেও বেলগাছিয়া হাওড়া ইয়ুথ স্টারের এই কমিউনিটি দুর্গোৎসব সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কারিগর হয়ে আছে।