YUBOSANGO TATIPARA PUJO COMMITTEE
SAMUKTALA, Alipurduar
তাঁতীপাড়া যুব সংঘ গ্রামের নাম তাঁতীপাড়া সলসলাবাড়ি । নামের মাঝেই লুকিয়ে আছে গ্রামের আদিবাসীদের জীবিকা । গ্রামটিতে তাঁতের কাজে নিযুক্ত শ্রমজিবি মানুষ । তাঁত যন্ত্রে গামছা বোনাই করে জীবিকা নির্বাহ এদের প্রধান পেশা । ঘটনা ১৯৫৭ সালের । দৈনন্দিন কর্মব্যাস্ত জীবনের অবসাদ থেকে মুক্তি পেতে এবং জীবনযাপনের আমেজ বদল করতে দূর্গা মায়ের আরাধনার আয়োজন করলে গ্রামবাসীরা । গ্রামের মধ্যবিত্ত মানুষ কেউ দিলেন বাঁশ, পাটকাঠি, কেউ বা অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী। এক মুসলিম ব্যক্তি এক বিঘা জমি দান করলেন পূজার জন্য। এভাবেই শুরু হয়েছিল গ্রামের প্রথম দুর্গোৎসব। সেই পথ চলা আজও জারি, জাকজমক ও আনন্দ-উল্লাসে তাঁতীপাড়া গ্রামে দেবী দুর্গার আরাধনা অনুষ্ঠিত হয়। সময় পরিবর্তন হলো ১৯৮০ সালে গ্রামের কিছু মায়ের সন্তান অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে গ্রাম থেকে পাড়ি দিলো দিল্লি মুম্বাই গুজরাট এবং রাজস্থান বোরো কিছু শহর এ । পুজোর কিছুদিন আগেই ফিরে এসে তারা মিলিত হলো পূজা প্রাঙ্গনে । অধিক অর্থ সাহায্য দিয়ে জাকজমক করে সাজিয়ে তুললো পূজা প্যান্ডেল সেই থেকে গ্রামের পূজা এখন প্রতিবছরই জাকজমক করে আয়োজিত হয়ে । বিভিন্ন ঘাত প্রত্যাঘাতের বিরুদ্ধে লড়াই করে ২০২৫ সালে তাঁতীপাড়া গ্রামের পুজো ৬৮ বছর পদার্পন করলো । স্থানীয় সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছে তাঁতীপাড়ার এই পুজো । সকলের সহযোগিতায় তৈরী হয়েছে মায়ের জন্য পাকা মন্দির । প্রতি বছর প্রতিমা নিরঞ্জনের