ITC - Enduring Value Sunrise Pure Masala

SONAPUR PUJARI SANGHO

SONAPUR, Alipurduar

সোনপুর পূজারী সংঘ পরিচালিতও দুর্গোৎসব এবার ৬০ বছর পদার্পন করলো। আজ থেকে ৬০ বছর আগে গুটি কয়েক শুভানুধ্যায়ী বর্গের উদ্যোগে যার শুভ সূচনা ঘটে। তখন এলাকার লোক কম ছিল। অধিকাংশ মানুষই ওপার বাংলা থেকে এপারে আশ্রয় নিয়েছেন। দারিদ্রের সাথে লড়াই করে জীবন জীবিকা অতিবাহিত করেন।তাদের মনেই জেগে উঠে প্রান্তিক মানুষদের নিয়ে আনন্দময়ীর আনন্দযজ্ঞে সামিল হতে। তখন না ছিল আলোর রোশনাই , না ছিল পূজা মণ্ডপে চাকচিক্য। পাঠকাঠির প্যান্ডেলে হ্যাজাকের আলো দিয়ে পুজোর সূচনা , পরবর্তীতে জেনারেটরের আলো থেকে আজ আমরা পৌঁছে গেছি থিমের প্যান্ডেলে, মূর্তি রূপায়নেও এসেছে নবতর ভাবনা। এই ভাবনার দ্বারাই এবারের থিম - নাচ ময়ূরী নাচ রে। আমাদের দুর্গাৎসবে প্রাণ আছে , গ্রামীণ মানুষের আন্তরিক ছোয়া আছে। যার প্রতিফলন আমরা পেয়েছি ২০১৯ সালে , উত্তরবঙ্গ সংবাদের বিচারে জেলার মধ্যে তৃতীয় হয়েছে। গত বছর "নিউস ১৮" সংবাদ চ্যানেলের বিচারে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছি। এ ছাড়াও নানা পুরস্কার, শুভেচ্ছায় আমাদের পুজোকে ভালো করার জায়গায় পৌঁছে দিতে একটা তাগিদ থেকে যায় সকলের মধ্যে। এবার মহাসড়ক তৈরির জন্য একটি প্রতিকূল পরিস্থিতি তৈরী হয়েছে । তারপরেও আমাদের প্রত্যেকের প্রচেষ্টায় আমাদের দুর্গাৎসব আশারাখি মানুষের মন ছুঁয়ে যাবে। পূজামণ্ডপে আনন্দময়ীর দর্শনে হাজার হাজার মানুষ সামিল হবে।

Puja voting code
SUN0875
WhatsApp VOTE SUN0875 to +91 91470 77170
Live rank #373 0 votes

Voting opens soon — keep this code ready!