SHYAMA PRASAD SANGHA
HAMILTONGANJ, Alipurduar
সানরাইজ যেমন অন্ধকার দিক মুছে দিয়ে আলোকে প্রস্ফুটিত করে তেমনি আমাদের দুর্গাপূজা এই অঞ্চলের সমগ্র মানবজাতির কল্যাণময় চিন্তাধারার মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করে আনন্দের বাতাবরণ তৈরি করবে। এই আনন্দ উৎসবের সময়কালে আমাদের সামাজিক সংগঠনের দায়বদ্ধতার কারণে সারা বছরের ন্যায় এই সময় একটু বেশি আবেগ তাড়িত হয়ে দুস্থদের পোশাক বিতরণ, সামান্য আহার পরিবেশন, তাৎক্ষণিক মেডিকেল ক্যাম্প ইত্যাদি পরিষেবার আয়োজন হয়ে যায় মুহুর্তের মধ্যে। সুস্বাদু মসলা Sunrise যেভাবে রান্নার গুণাবলীকে সমৃদ্ধ করে তোলে অনুরূপভাবে আমরাও আমাদের পরিমার্জিত ব্যবহার, মিষ্টভাষী কথাবার্তার মধ্য দিয়ে পুজোর দিনগুলিতে কচিকাঁচা, বৃদ্ধ, বয়স্ক তথা আপামর জনগণের মুখে হাসি ফুটিয়ে তুলতে বদ্ধপরিকর।