ITC - Enduring Value Sunrise Pure Masala

RABINDRA NAGAR SARBOJONIN DURGA UTSAV COMMITTEE

MADARIHAT, Alipurduar

রবীন্দ্রনগর বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব শ্রী শ্রী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের ঐতিহ্যবাহী পূজা এবার ৫৬ তম বর্ষে পদার্পণ করছে। প্রতি বছরের মতো এবারও আমরা উপস্থাপন করছি এক নতুন থিম – ‘ইচ্ছে ডানা’, যেখানে পাখিদের গল্পে মুখরিত হবে আমাদের মণ্ডপ। থাকবে আলোকিত তোরণ ও চিত্তাকর্ষক সাজসজ্জা।

মাদারিহাট ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল দর্শনার্থীর আগমন ঘটে আমাদের পূজোতে, যা এই অঞ্চলের অন্যতম সেরা উৎসবে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যবিধি ও নির্দেশিকা মেনেই পূজার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। করোনা পরবর্তী সময়ে আমরা সচেতনতামূলক প্রচারে অগ্রণী ভূমিকা নিয়েছি এবং জেলার সেরা পূজো হিসেবে স্বীকৃতি অর্জন করেছি।
পুজোর চারদিন আমরা বিভিন্ন সামাজিক বার্তা পৌঁছে দিই—রক্তদান, দেহদান, ও নেশা-বিরোধী প্রচার তার মধ্যে অন্যতম। আমরা বিশ্বাস করি দুর্গাপূজা কেবল আনন্দ উৎসব নয়, এটি সমাজসেবা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনক্ষেত্র।

তাই, এবারেও আমরা আশাবাদী যে এ বছরেও দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেবার জন্য আমরা প্রস্তুত এবং আমাদের পুজো মণ্ডপে সকলের সাথে আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি ।

বলো দুগ্গা মাই কি
জয়..

Puja voting code
SUN0887
WhatsApp VOTE SUN0887 to +91 91470 77170
Live rank #378 0 votes

Voting opens soon — keep this code ready!