ITC - Enduring Value Sunrise Pure Masala

National Club

Aranghata, Nadia

নদিয়া জেলার অধীন ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েত ভূক্ত National Club এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন, যার প্রতিষ্ঠা ১৯৬১ সালে। জন্মলগ্ন থেকেই এই ক্লাব দুর্গোৎসবকে কেন্দ্র করে স্থানীয় মানুষকে একত্রিত করেছে। এখানে ভৈরবী সাজে দেবী দুর্গার প্রতিমা প্রতিস্থাপন করা হয়, যা নিজস্ব বৈশিষ্ট্যে দর্শনার্থীদের মুগ্ধ করে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোসজ্জা এবং আনন্দ-উল্লাসের আবহ।অষ্টমী পুজার দিন মহাসমারোহে মায়েদের নিয়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনি এবং ছেলেদের মধ্যে ধুনুচি নাচের আয়োজন করা হয়।

অষ্টমীর দিন মহাভোগের আয়োজন বিশেষ আকর্ষণ। ক্লাব সদস্যসহ এলাকার অসংখ্য মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন, যা এক অপূর্ব সামাজিক মিলনের পরিবেশ সৃষ্টি করে। সেই সঙ্গে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণের মহৎ প্রথা সমাজকল্যাণমূলক ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয় নবদ্বীপ-মায়াপুরের পবিত্র গঙ্গাজল, যা এই উৎসবকে আরো পবিত্র ও আধ্যাত্মিক করে তোলে।

বিসর্জনের দিন ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও নানা বাদ্যযন্ত্রের মধুর নিনাদে মায়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। এই মুহূর্তে আবেগ, ভক্তি ও আনন্দ মিলেমিশে এক অনন্য পরিবেশের সৃষ্টি করে। National Club শুধু পূজো নয়, সামাজিক দায়িত্ব পালনেও অগ্রগণ্য, তাই আজও এটি আড়ংঘাটার গর্ব ও সাংস্কৃতিক পরিচয়ের উজ্জ্বল প্রতীক।

Puja voting code
SUN0898
WhatsApp VOTE SUN0898 to +91 91470 77170
Live rank #383 0 votes

Voting opens soon — keep this code ready!