GOPENAGAR SARBOJONIN DURGAUTSAB COMMITTEE
FALAKATA, Alipurduar
গোপ নগর ক্লাবের দুর্গাপুজো
আমার পাড়া সবার সেরা :-
দুর্গাপুজোর ক্লাবগুলি হলো এমন একটি সাম্প্রদায়িক সংগঠন, যেখানে সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন করে থাকে আর আমাদের গোপ নগর ক্লাবের দুর্গাপুজোটা ঠিক তারই ব্যতিক্রম। আমাদের পাড়ায় সেই ছোটবেলা থেকেই দেখে আসছি ক্লাবের পুজোতে এই কয়েকটা দিন যেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মিলনস্থল হয়ে ওঠে। সেই ১৯৮৯ সালে পাড়ার প্রবীণদের হাত ধরে পথ চলা শুরু করে আজ ৩৭ তম বর্ষতেও একই ঐতিহ্যের ধারা বজায় রেখেছে । পাড়ার বর্তমান প্রবীণ-নবীন সকলে একসাথে উদ্যোগ নিয়ে পুজোর আয়োজন করছে। যেভাবে দুর্গা মায়ের অকালবোধন রীতি-প্রথা মেনে সকল ক্লাব উদ্যোক্তা আয়োজন করেন ঠিক একই পথে গোপনগর ক্লাবের পুজোতেও সেই আদিকাল থেকেই ষষ্ঠীর শুভ মুহূর্তে মায়ের আগমনের মধ্যে দিয়েই বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে দেয়, ক্রমে সপ্তমীর আনন্দ, অষ্টমীর ভোগ, নবমীর সন্ধ্যা আরতি এবং সবশেষে বুকভরা কষ্টের সাথে মায়ের বিসর্জন সবকিছুতেই এক আলাদা ছাপ রাখে গোপ নগর দুর্গাপুজো উদ্যোক্তাগণ ।প্রত্যেক বছরের ন্যায় এবছরও ফালাকাটা শহরের বুকে এক অনন্য প্রতিমা গড়ে আলাদা এক নজির স্থাপন করবে। ভবিষ্যতেও আমাদের এই গোপ নগর ক্লাব সকল ফালাকাটা বাসীর জন্য চমকপ্রদ ও আকর্ষণীয় পুজো আয়োজন করে থাকবে।
" বাজছে ঢাক, বাজছে কাসর।
এবার পুজোয় জমবে আবার,
গোপনগর ক্লাবের আসর।"