BHARAT SANGHO CLUB
KAMAKHYAGURI, Alipurduar
ভারত সংঘ ক্লাবের ইতিহাস ও থিম
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ভারত সংঘ ক্লাব প্রথমে কালীপূজার মাধ্যমে যাত্রা শুরু করে। তখন বড়সড় প্যান্ডেল, আলোর ঝলকানি ও সকলের সহযোগিতায় পূজো হত জাঁকজমকভাবে। কিন্তু বিগত ১০ বছর ধরে দুর্গাপূজো করা হয়। তবুও সকলের ইচ্ছে ও আবেদনে কালীপূজোও আয়োজন করা হয়। এবারের দুর্গাপূজোর থিমে থাকছে ঝকঝকে আলোয় সজ্জিত প্যান্ডেল ও ছয় ফুট প্রতিমা। সপ্তমী, অষ্টমী ও নবমীতে থাকবে নাচ, গান, অঞ্জলি এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় ভক্তি ও সামাজিক সম্প্রীতির সমন্বয়ে এই পূজো আজ স্থানীয় মানুষের গর্ব ও আনন্দের অন্যতম উৎস।